ব্যারিস্টার শফিক আহম্মেদের মৃত্যুতে সিপিবির শোক
Posted: 19 এপ্রিল, 2026
একতা প্রতিবেদক :
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফী রতন দেশের বিশিষ্ট আইনজীবি ব্যারিস্টার শফিক আহম্মেদ-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ এক শোক বিবৃতিতে বলেন, মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বৈরাচার বিরোধী সংগ্রামে ব্যারিস্টার শফিক আহম্মেদের অবদান জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিবৃতিতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন নেতৃবৃন্দ।
গত ১২ এপ্রিল ব্যারিস্টার শফিক আহমেদ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত তিনি আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) মন্ত্রী ছিলেন।