সর্বনাশা চুক্তি প্রণয়নকারীদের শাস্তি দিতে হবে

Posted: 12 এপ্রিল, 2026

একতা প্রতিবেদক : যারা ‘সবার আগে বাংলাদেশ’ বলতেছেন, তারা ‘সবার আগে আমেরিকার’ স্বার্থ দেখা চুক্তি বাতিল নিয়ে চুপ করে আছেন। তীব্র গোপনীয়তার নাম করে দেশকে কার্যত আমেরিকার কাছে বর্গা দেয়ার চুক্তি করার সাথে জড়িতদের শাস্তি প্রদান করতে হবে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর কমিটির উদ্যোগে সেনপাড়ায় অনুষ্ঠিত পথসভায় বক্তরা এই দাবি করেছেন। মহানগর কমিটির সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গত ৬ এপ্রিল বিকাল ৫টায়, কাফরুল থানার আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন সিপিবি ঢাকা মহানগর উত্তরের সম্পাদকমণ্ডলীর সদস্য আলী কাউসার মামুন এবং সঞ্চালনা করেন সিপিবি ঢাকা মহানগর নেতা খন্দকার হীরক। পথসভায় বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা মহানগর উত্তর কমিটির সাধারণ সম্পাদক লূনা নূর, সিপিবি কেন্দ্রীয় সদস্য এবং ঢাকা মহানগর কমিটির সাবেক সভাপতি ডা. সাজেদুল হক রুবেল, সিপিবি কেন্দ্রীয় সদস্য ঢাকা মহানগর কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য লাকী আক্তার, ঢাকা মহানগর কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য মোতালেব হোসেন, সম্পাদকমণ্ডলীর সদস্য জহিরুল ইসলাম, জেলা কমিটির সদস্য জাহিদুল ইসলাম সজীব। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য কল্লোল বনিক, জেলা কমিটির সদস্য চন্দন লাহিড়ীসহ মিরপুরের নেতৃবৃন্দ।