সিপিবি বগুড়া সদর উপজেলার কর্মীসভা অনুষ্ঠিত
Posted: 05 এপ্রিল, 2026
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বগুড়া সদর উপজেলা কমিটির উদ্যোগে কর্মীসভা গত ১৪ মার্চ বিকাল ৪টায় উদীচী কার্যালয়ে সিপিবি সদর উপজেলা কমিটির সভাপতি শাহনিয়াজ কবির খান পাপ্পুর সভাপতিত্বে ও সহকারী সাধারণ সম্পাদক মামুনুর রহমান মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি আমিনুল ফরিদ, সাধারণ সম্পাদক হাসান আলী সেখ, সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অখিল পাল, বিভিন্ন শাখার পক্ষে কবির হোসেন, সোহাগ মোল্লা, আহসান হাবিব ও জয় ভৌমিক প্রমুখ।
কর্মীসভায় বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দলীয় জামায়াতে ইসলামের সংসদ সদস্যদের জাতীয় সঙ্গীত অবমাননার এবং সরকার দলীয় চীফ হইপ কতৃক উত্থাপিত যুদ্ধাপরাধীর দায়ে মৃত্যুদন্ডে দন্ডিতদের শোক প্রস্তাবে নাম অন্তর্ভুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তাগণ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। বিজ্ঞপ্তি