দুর্গাপুর-কলমাকান্দায় আলকাছ উদ্দিন মীর

Posted: 01 ফেব্রুয়ারী, 2026

শৈশব থেকে শ্রমজীবী মানুষের সংগ্রাম ও বৈষম্যের প্রেক্ষাপট রাজনৈতিকভাবে সচেতন করে তোলা মো. আলকাছ উদ্দিন মীর ১৯৮৫ সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সদস্য হন এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি ১৯৮৭ সালে মাত্র ১৯ বছর বয়সে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিতে (সিপিবি) যুক্ত হন এবং সেই থেকে কৃষক ও শ্রমিক আন্দোলন, গণতন্ত্র, শোষণ ও বৈষম্য বিরোধী সংগ্রামে নিবেদিত রয়েছেন। দীর্ঘদিন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা আলকাছ এখন সিপিবি নেত্রকোণা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৮ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নেত্রকোণা-১ আসনে সিপিবির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবারও তিনি মেহনতি মানুষের মার্কা কাস্তে নিয়ে নেত্রকোণার দুর্গাপুর-কলমাকান্দা আসনে লড়ছেন।