ঢাকা-১৪ এ
রিয়াজউদ্দিন
Posted: 01 ফেব্রুয়ারী, 2026
রাজধানীর মিরপুর, শাহ আলী ও দারুসসালাম এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৪ আসনে কাস্তে প্রতীক নিয়ে লড়ছেন রিয়াজউদ্দিন।
তিনি ঢাকা সিটি কলেজে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী থাকাকালীন বিজ্ঞানভিত্তিক শিক্ষানীতি চালুর দাবিতে ছাত্র ইউনিয়নের মিছিলে যোগ দেয়ার মাধ্যমে রাজনীতির সাথে যুক্ত হয়ে পড়েন।
তখন এরশাদ বিরোধী আন্দোলন তুঙ্গে, তাতেও তিনি জড়িয়ে পড়েন। পরবর্তীতে মিরপুর থানা ছাত্র ইউনিয়ননের সদস্য, থানা কমিটির সভাপতি ও ঢাকা মহানগর কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯৪ সালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি’র সদস্যপদ লাভ করেন তিনি। বর্তমানে সিপিবি মিরপুর থানা কমিটির সভাপতি ও ঢাকা মহানগর কমিটি (উত্তর) এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি।
সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ২০০৫ সালে কারাবরণ করেছেন তিনি।
বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত রিয়াজ মিরপুরে অবস্থিত বশির উদ্দিন স্কুল ও কলেজের নির্বাচিত গভর্নিং বডির সদস্য হিসেবে ৪ বার দায়িত্ব পালন করেছেন।