ঢাকা-৯ এ
মনিরুজ্জামান মিলন
Posted: 01 ফেব্রুয়ারী, 2026
সবুজবাগ, খিলগাঁও, মুগদা এলাকা নিয়ে গঠিত ঢাকা-৯ আসনে কাস্তের প্রার্থী মনিরুজ্জামান মিলন একজন প্রতিশ্রুতিশীল তরুণ রাজনীতিবিদ। পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী, ঢাকার খিলগাঁও একজন স্থায়ী বাসিন্দা।
১৯৭১ এ জন্ম নেওয়া মিলনের বাবা মো. সানাউল্লাহ খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক, মা আহ্ছানিয়া মিশনের একজন কর্মকর্তা ছিলেন। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার গোঁসাইরহাট থানায়।
তিনি খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, নটর ডেম কলেজ থেকে ইন্টারমেডিয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৮৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের একজন কর্মী হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন এবং বিভিন্ন সম্পাদকীয় দায়িত্ব পালন করেন। পরে তিনি যুব ইউনিয়নের আন্তর্জাতিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি খেলাঘর, ক্ষেতমজুর সমিতি এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টিতে বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন। পাশপামি শ্রমিক আন্দোলন এবং বিভিন্ন জাতীয় স্বার্থ বিরোধী আন্দোলনেও নেতৃত্ব দিয়েছেন। তিনি রাজনৈতিক ও ব্যবসায়িক কাজে ভারত, নেপাল, চীন, মালেশিয়াসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন।
ঢাকা-৯ আসনে তিনি মহল্লা, ওয়ার্ড ভিত্তিক পার্ক, খেলার মাঠগুলো উন্নত করা, শিশুদের জন্য ইনডোর, আউটডোর খেলার স্থান, পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা, কাঁচা বাজার ও হকারদের বসার জন্য জায়গা নির্দিষ্ট করা, গ্যাস, বিদ্যুৎ, পানি সংকট নিরসন ও মশক নিধনে বিশেষ উদ্যোগ নেয়ার অঙ্গীকার করেছেন।