দাকোপ-বটিয়াঘাটায়
কিশোর কুমার রায়
Posted: 25 জানুয়ারী, 2026
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-র প্রার্থী হিসাবে নির্বাচনী যুদ্ধে লড়াই করছেন কিশোর কুমার রায়।
কিশোর কুমার রায় ১৯৬৬ সালে খুলনা জেলার পানখালি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা পেশায় কৃষক ছিলেন। স্থানীয় পানখালী সরকারী প্রাইমারী স্কুল থেকে শিক্ষাজীবন শুরু করেন। এরপর চালনা বাজার মাধ্যমিক বিদ্যালয়ে পড়ালেখা করেন। তিনি চালনা এম এম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করেন। এরপর খুলনার ঐতিহ্যবাহী বি, এল কলেজ থেকে গ্রাজুয়েশন শেষ করেন। পরে খুলনা টিচার্স ট্রেনিং কলেজ থেকে বি এড সমাপ্ত করেন।
কিশোর কুমার রায় ষষ্ঠ শ্রেনী থেকে ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত হন। এরপর খুলনা মহানগর ছাত্র ইউনিয়নের সভাপতি এবং পরবর্তীতে খুলনা জেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়কের দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৮৭ সালে কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। ১৯৯৬ সালে দাকোপ থানা কমিউনিস্ট পার্টির সম্পাদক নির্বাচিত হন। ২০২২ সালে সভাপতি নির্বাচিত হন।
১৯৮৪ সাল হতে কৃষক শ্রমিক গণমানুষের প্রিয় নেতা অধ্যাপক অচিন্ত্য বিশ্বাসের একান্ত সহচর হিসেবে তিনি আন্দোলন সংগ্রামে নিজেকে সম্পৃক্ত করেন।
১৯৯১ সালে পানখালী গ্রামে ভূমি দস্যুরা লবণ পানি উঠিয়ে দিলে তাঁর নেতৃত্বে আন্দোলন জয়লাভ করে।