বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আন্দোলন করছে সিপিবি

Posted: 07 সেপ্টেম্বর, 2025

একতা প্রতিবেদক : ত্রয়োদশ কংগ্রেসকে সামনে রেখে সারাদেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সম্মেলন শুরু হয়েছে। ইতোমধ্যে দেশের প্রায় সব উপজেলায় শাখা ও থানা কমিটির সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনসমূহে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ জাতীয় এবং দলীয় রাজনীতি নিয়ে বক্তব্য রাখেন। সম্মেলনসমূহে বক্তারা বলেন, কমিউনিস্ট পার্টির কথা এদেশের খেটে খাওয়া মেহনতি-শ্রমজীবী মানুষের কাছে নিয়ে যেতে হবে। শ্রমিক-কৃষকের দল কমিউনিস্ট পার্টি। শোষণ-নিপীড়ন-বঞ্চনা-বৈষম্য থেকে মুক্তির জন্য সিপিবি যে লড়াই করছে তা আমৃত্যু চলবে। বক্তারা, সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার আন্দোলন জোরদার করার আহ্বান জানান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সম্মেলনের পাঠানো খবরের একাংশ- ঢাকা মহানগর উত্তর : সিপিবি ঢাকা মহানগর উত্তর জেলা কমিটির দ্বিতীয় সম্মেলন সম্মেলনে হাসান হাফিজুর রহমান সোহেলকে সভাপতি ও লূনা নূরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, সাজেদুল হক রুবেল, মোতালেব হোসেন, ফেরদৌস আহমেদ উজ্জ্বল, সাদেকুর রহমান শামীম, জামাল হায়দার মুকুল, রাশেদুল হাসান রিপন, জহিরুল ইসলাম, লাকী আক্তার, হামিদুল ইসলাম, জয়নাল আবেদীন, আশিকুল ইসলাম জুয়েল, আলী কাউসার মামুন, রাসেল ইসলাম সুজন, রিয়াজ উদ্দীন, রোকেয়া বেগম, শান্তনু কুমার দাস, চন্দন লাহিড়ী, খন্দকার হিরক, কল্লোল বণিক, মোস্তান শের, শ্যামল বিশ্বাস, জাহিদুল ইসলাম সজীব, নসরুহ কামাল খান। গত ২৯ আগস্ট মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত সমাবেশের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়েছিল। ৩০ আগস্ট কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। ২০ টি শাখা ও থানা কমিটির সম্মেলনের মধ্য দিয়ে নির্বাচিত ১০৪ জন প্রতিনিধি কাউন্সিলে অংশগ্রহণ করেন। সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে ২৫ সদস্যের জেলা কমিটি ও সিপিবির আসন্ন ত্রয়োদশ কংগ্রেসের ১০ জন প্রতিনিধি নির্বাচন করা হয়। সাপ্তাহিক একতা জেলা : সিপিবির কেন্দ্র সংশ্লিষ্ট জেলা সাপ্তাহিক একতার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১ সেপ্টেম্বর সন্ধ্যায় পুরানা পল্টনের মুক্তিভবনে একতার কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শাহ আলম। চন্দন সাহা রায়ের সভাপতিত্বে সম্মেলনের শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন শুভ চন্দ্র শীল। পরে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জেলার সার্বিক কার্যক্রম নিয়ে রিপোর্ট তুলে ধরেন জেলা কমিটির সম্পাদক মোসলেম উদ্দীন। রিপোর্টের ওপর আলোচনা করেন মন্টি বৈষ্ণব, মুজাহিদুল ইসলাম উইন। শেষে সর্বসম্মতিক্রমে পুনরায় জেলা সম্পাদক নির্বাচিত হন মোসলেম উদ্দিন। একইসঙ্গে তিনি ত্রয়োদশ কংগ্রেসের প্রতিনিধিও নির্বাচিত হন। কেন্দ্রীয় দপ্তর শাখা : সিপিবির কেন্দ্রীয় দপ্তর শাখার ৬ষ্ঠ সম্মেলন গত ২ সেপ্টেম্বর পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে চন্দন সিদ্ধান্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ। সম্মেলনে শোক প্রস্তাব ও সম্পাদকের রির্পোট পেশ করেন শাখা সম্পাদক নুরুল ইসলাম গাজী। সম্মেলনে নুরুল ইসলাম গাজীকে পুনরায় শাখা সম্পাদক নির্বাচিত করা হয়। নারায়ণগঞ্জ : সিপিবি নারায়ণগঞ্জ জেলা ১০ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৫ সেপ্টেম্বর বিকেল ৪ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম। সমাবেশ শেষে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি লাল পতাকার মিছিল শহীদ মিনারে এসে শেষ হয়। সম্মেলনের উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শাহ আলম, কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাগিব আহসান মুন্না, কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মন্টু ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী, জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য আ. হাই শরীফ, বিমল কান্তি দাস, ইকবাল হোসেন, আব্দুস সালাম বাবুল, জেলা কমিটির সদস্য দুলাল সাহা, লোকনাথ বর্মন, এম এ শাহীন প্রমুখ। এসময় কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা লক্ষ্মী চক্রবর্তী উপস্থিত ছিলেন। গাইবান্ধায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির দুদিনব্যাপী জেলা সম্মেলন শুরু হয়েছে। গাইবান্ধা : গত ৪ সেপ্টেম্বর বিকেলে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন সিপিবি কেন্দ্রীয় সদস্য ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ। জেলার সাত উপজেলার কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা সম্মেলনে অংশ নেন। ৫ সেপ্টেম্বর কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়। সিপিবি জেলা শাখার সভাপতি শাহাদৎ হোসেন লাকুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, পার্টির কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার নিমাই গাঙ্গুলি। এছাড়াও সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সম্মেলন প্রস্তুতি কমিটি আহবায়ক সাদেকুল ইসলাম প্রমুখ। সঞ্চালনা করেন জেলা সিপিবির সহ-সাধারণ সম্পাদক মুরাদজামান রব্বানী। চট্টগ্রাম : গত ৫ সেপ্টেম্বর সিপিবি চট্টগ্রাম জেলা শাখার ত্রয়োদশ জেলা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। নগরীর চেরাগি পাহাড় মোড়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সিপিবির কেন্দ্রীয় সদস্য ড. এম এম আকাশ। দলের পতাকা উত্তোলন করেন চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি অশোক সাহা। এসময় জাতীয় সঙ্গীত পরিবেশন করেন পার্টির সংস্কৃতি শাখার কর্মীরা। চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি অশোক সাহার সভাপতিত্বে ও সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, সিপিবির কেন্দ্রীয় সদস্য মৃণাল চৌধুরী ও চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর। সকালে সম্মেলনের উদ্বোধনী সমাবেশে শেষে লাল পতাকার মিছিল বের হয়। এরপর নগরীর কাজির দেউড়িতে একটি কমিউনিটি সেন্টারে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। নড়াইল : গত ৪ সেপ্টেম্বর সিপিবি নড়াইল জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী। দুপুর ১২টায় নড়াইল জেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সিপিবির নড়াইল জেলা শাখা সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সেটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের রূপগঞ্জে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদের হলরুমে অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা রাকিব হাসান, সদস্য মানবেন্দ্র দেব ও এস এ রশিদ, নড়াইল জেলা শাখার সভাপতি বি এম বরকতউল্লাহ, সাধারণ সম্পাদক অঞ্জন রায় প্রমুখ। পিরোজপুর : সিপিবি পিরোজপুর জেলা কমিটির ১১ তম জেলা সম্মেলন সকাল ১১ ঘটিকায় গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ক্ষেতমজুর নেতা অধ্যাপক ডা. ফজলুর রহমান। সম্মেলন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মন্টু ঘোষ। সম্মেলনে ডা তপন বসুকে সভাপতি, অধ্যাপক ইকতিয়ার হোসেন পান্নাকে সাধারণ সম্পাদক ও বাহাদুর হোসেনকে সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৭ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত জেলা কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক অধ্যাপক ডা. ফজলুর রহমান। কমিউনিস্ট ইন্টারন্যাশনাল সংগীত পরিবেশনের মাধ্যমে সম্মেলন শেষ হয়। শরীয়তপুর : সিপিবি শরীয়তপুর জেলা কমিটির ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৩ সেপ্টেম্বর সকাল ১০ টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কারাগারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সম্পাদক শ্রমিক নেতা কাজী মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোদাচ্ছের হোসেন বাবুল। সিপিবি শরীয়তপুর জেলার সভাপতি নুরুল হক ঢালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুশান্ত ভাওয়ালের পরিচালনায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়। নুরুল হক ঢালীকে সভাপতি ও সুশান্ত ভাওয়ালকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়। পাবনা : সিপিবি পাবনা জেলা কমিটির দ্বাদশ সম্মেলন গত ২৯ আগস্ট সকালে ঈশ্বরদী প্রেসক্লাবের সামনে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধন হয়। বীর মুক্তিযোদ্ধা কৃষক নেতা জামাত আলী মন্ডল ও সিপিবি পাবনা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন। জাতীয় সংগীত পরিবেশন শেষে ঈশ্বরদী বাজারে মিছিল অনুষ্ঠিত হয়। ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে ১ম সেশনে সিপিবি জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং সিপিবি জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য আহসান হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষক নেতা জাহিদ হোসেন খান। আরও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা জামাত আলী মন্ডল, পান্না বিশ্বাস, গোলজার হোসেন, জুয়েল হোসেন সোহাগ, বাসুদেব দাশ প্রমুখ। দ্বিতীয় সেশনে সিপিবি জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা করেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাগিব আহসান মুন্না, কমরেড জুয়েল হোসেন সোহাগ, আব্দুল কাদের, শাহিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, পান্না বিশ্বাস প্রমুখ। তৃতীয় সেশনে সভাপতিত্ব করেন গোলজার হোসেন। অলোক মজুমদারকে সভাপতি, আহসান হাবিবকে সাধারণ সম্পাদক ও জুয়েল হোসেন সোহাগকে সহ-সাধারণ সম্পাদক করে শেষে ৭ সদস্য বিশিষ্ট সিপিবি পাবনা জেলা কমিটি গঠন করা হয়। সদস্যরা হচ্ছেন- পান্না বিশ্বাস, আব্দুল কাদের, বাসুদেব দাশ। নীলফামারী : গত ৩০ আগস্ট সিপিবি নীলফামারী জেলা দশম সম্মেলন শহরের উদয়ন শিশু বিদ্যাপীঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন পার্টির প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ কাফি রতন। উদ্বোধন শেষে মিছিল নীলফামারী শহর প্রদক্ষিণ করে। এসময় বক্তব্য রাখেন পাটির প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ কাফি রতন ও বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুল আলম। পার্টির দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা কমিটির সভাপতি ম আ শামীম। আতিয়ার রহমানকে পুনরায় সভাপতি ও রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক ও অস্বীনী কুমার বিশ্বাসকে সহ-সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট নীলফামারী জেলা কমিটি গঠন করা হয়। বগুড়া : সিপিবি বগুড়া জেলা কমিটির ত্রয়োদশ সম্মেলনের কাউন্সিল অধিবেশন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম ও ফিরোজ হামিদ খান রেজভীর সভাপতিত্বে জেলা পরিষদ মিলনায়তনে গত ৩০ আগস্ট অনুষ্ঠিত হয়। কাউন্সিলে শোক প্রস্তাব, জেলা কমিটির রিপোর্ট, অর্থ রিপোর্ট, রাজনৈতিক প্রস্তাব অনুমোদনসহ নির্বাচন অধিবেশন অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনে আমিনুল ফরিদকে সভাপতি, হাসান আলী শেখকে সাধারণ সম্পাদক ও সাজেদুর রহমান ঝিলামকে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট সিপিবি বগুড়া জেলা কমিটি নির্বাচিত করা হয়। খুলনা : সিপিবি খুলনা দ্বাদশ জেলা সম্মেলন গত ২৮ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট খুলনা প্রেসক্লাব মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে থানা ও উপজেলা থেকে নির্বাচিত প্রতিনিধির গোপন ভোটে ৩০ সদস্যের জেলা কমিটি নির্বাচন করা হয়। এস এ রশীদকে সভাপতি, শেখ আব্দুল হান্নানকে সাধারণ সম্পাদক ও হুমায়ুন কবিরকে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সম্পাদকমণ্ডলীর সদস্যরা হচ্ছেন- ডা. মনোজ দাশ, এইচ এম শাহাদাৎ, চিত্ত রন্জন গোলদার, অশোক সরকার, সুতপা বেদজ্ঞ, গাজী আফজাল হোসেন, আব্দুল হালিম। সদস্যরা হচ্ছেন- মিজানুর রহমান বাবু, ডা. এস এম ফরিদুজ্জামান, সুখেন রায়, বীর মুক্তিযোদ্ধা কিংসুক রায়, মিজানুর রহমান স্বপন, শাহিনা আক্তার, প্রীতিশ মন্ডল, এস এম চন্দন, নিত্যানন্দ ঢালী, হাবিবুর রহমান, অসীম বাগচি, প্রশান্ত মন্ডল, শিশির সরকার, বিশ্বজিৎ মন্ডল, ফরহাদ হোসেন মিটন, মৃনাল পাল, তোফাজ্জল হোসেন, পলাশ দাস, পূর্ণেন্দু বিশ্বাস, মোস্তাফিজুর রহমান রাসেল। সম্মেলনে ২১ জন ত্রয়োদশ কংগ্রেসের প্রতিনিধি গোপন ভোটে নির্বাচন করা হয়। দিনাজপুর : গত ৩০ আগস্ট নাট্য সমিতি মিলনায়তনে সিপিবি দিনাজপুর জেলা কমিটির আয়োজনে দ্বাদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সিপিবি দিনাজপুর জেলা কমিটির সভাপতি মেহেরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. দিবালোক সিংহ ও আলতাফ হোসাইন। শুভেচ্ছা বক্তব্য রাখেন- সিপিবি জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সিদ্দিকি, দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, কেন্দ্রীয় খেলাঘরের সদস্য নুরুল মতিন সৈকত, উদীচী জেলা সংসদের সভাপতি জলিল আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, বাসদ নেতা সারোয়ার সাহান ক্লিপ্টন, এস.এম নুরুজ্জামান, দয়া রাম রায়, গোলাম কিবরিয়া, দুলাল চক্রবর্তী, আফজাল হোসেন, দুর্জধন রায়, হাফিজার রহমান, টংক নাথ অধিকারী, আবুল কালাম আজাদ প্রমুখ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা কমিটির সদস্য অমৃত রায় ও প্রমথেশ শীল। আলোচনা সভার পূর্বে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। চট্টগ্রাম দক্ষিণ জেলা : গত ৫ সেপ্টেম্বর সকালে পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে সিপিবি চট্টগ্রাম দক্ষিণ জেলা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল। জেলা কমিটির সভাপতি অধ্যাপক কনাই দাশের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শওকত আলীর পরিচালনায় সম্মেলনের উদ্বোধন করেন প্রবীণ কৃষক নেতা বিমল মিত্র। আরও বক্তব্য রাখেন এনামুল হক মঞ্জু, সেহাব উদ্দিন সাইফু, শিমুল ধর, মদিনা বেগম। সম্মেলনের উদ্বোধন শেষে মিছিল পটিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিকালে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে কানাই দাশকে সভাপতি, শওকত আলীকে সাধারণ সম্পাদক ও সেহাব উদ্দিন সাইফুকে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। রাজবাড়ী : সিপিবি রাজবাড়ী জেলা শাখার দশম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ আগস্ট সকাল ১১টায় জেলা উদীচী কার্যালয়ে এ সম্মেলন উদ্বোধন করা হয়। সম্মেলনে সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য হাফিজুল ইসলাম অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে উদীচী শিল্পীগোষ্ঠী কার্যালয়ের প্রাঙ্গনে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর একটি মিছিল বের করা হয়। এরপর প্রথম অধিবেশনে সকল শহীদদের স্মরণে নিরবতা পালন করে শুরু হয় আলোচনা সভা। সিপিবি রাজবাড়ী জেলা কমিটির সভাপতি আব্দুস সালাম মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজবাড়ী জেলা শাখার সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, সিপিবি রাজবাড়ী জেলা শাখার সাবেক সভাপতি আবুল কালাম, জেলা কমিটির সদস্য বাবন চক্রবর্তী, এস এম দাউদ খান, সদর উপজেলার ধীরেন্দ্র নাথ দাস, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুলাহ আল মামুন রতন, সুকুমার সরকার, জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদাৎ হোসেন, জেলা ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার, জেলা উদীচীর সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ, কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক সুশান্ত রায়, বাংলাদেশ জাসদ জেলা সভাপতি স্বপন কুমার দাস, সিপিবি জেলা কমিটর সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা প্রমুখ। চাঁদপুর : সিপিবি চাঁদপুর জেলা কমিটির ১২তম প্রতিনিধি সম্মেলন গত ৫ সেপ্টেম্বর সকাল ১০ টায় উদীচী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সিপিবি জেলা কমিটির সভাপতি জাকির হোসেন মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদ হোসেন খান। সম্মেলনে মতামত তুলে ধরেন, জেলা কমিটির সদস্য সুধাংশু সাহা, আবুল বাশার, চন্দ্র শেখর মজুমদার, জহির উদ্দিন বাবর, মতলব উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র ঘোষ, মতলব উপজেলার সদস্য হারুন অর রশিদ, শিক্ষক শাখার সদস্য বিলাল হোসেন। সম্মেলনে সর্বসম্মতিতে জাকির হোসেন মিয়াজীকে সভাপতি ও জাহাঙ্গীর হোসেনকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, সুধাংশু সাহা, আবুল বাশার, চন্দ্র শেখর মজুমদার, জহির উদ্দিন বাবর, শ্যামল চন্দ্র ঘোষ। রাঙামাটি : পার্বত্য জেলা রাঙামাটিতে সিপিবির সপ্তম সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে সমীর কান্তি দে’কে সভাপতি, অনুপম বড়ুয়া শংকর’কে সাধারণ সম্পাদক এবং এম জিসান বখতেয়ারকে সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। গত ২ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলা সিপিবির কাউন্সিল অধিবেশনে নতুন কমিটিকে শপথ পাঠ করান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য পরেশ কর। এর আগে, জেলা শহরের নিউ কোর্টবিল্ডিং এলাকার রাঙাশ্রী কমিউনিটি হলরুমে সিপিবির সপ্তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সিপিবি জেলা কমিটির সভাপতি সমীর কান্তি দে এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সিপিবি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য পরেশ কর, জেলা সিপিবির সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া শংকর, সহকারী সাধারণ সম্পাদক এম জিসান বখতেয়ার, সম্পাদকমণ্ডলীর সদস্য আশীষ দাশগুপ্ত, সদস্য কমল বিকাশ দে, সদস্য ও শ্রমিক সংগঠক খুরশিদ আলম, জেলা যুব ইউনিয়নের সভাপতি মিল্টন বিশ্বাস, জেলা উদীচীর সহ-সাধারণ সম্পাদক সুজন বড়ুয়া, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী প্রমুখ। নাটোর : সিপিবি নাটোর জেলা ১০তম সম্মেলন গত ২৫ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সদস্য আলতাফ হোসাইন। সম্মেলনে নির্মল চৌধুরীকে সভাপতি ও আলফুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। মোহনগঞ্জ : সিপিবি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা শাখার চতুর্দশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ আগস্ট সকাল ১১টায় থানা রোডস্থ এভারগ্রীণ কিন্ডারগার্টেন স্কুলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করেন সিপিবি জেলা কমিটির সভাপতি নলিনী কান্ত সরকার। পরে একটি লাল পতাকার মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এনামুল হক বাচ্চুর সভাপতিত্বে ও তাপস সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সভাপতি নলিনী কান্ত সরকার, সদস্য গোলাম রব্বানী, মশিউর রেজা, নেত্রকোনা সদর উপজেলা সভাপতি হাবিবুর রহমান, উপজেলা কমিটির সদস্য শ্যামল চৌধুরী, সাফায়েত আহমেদ প্রমুখ। কাউন্সিল শেষে সর্বসম্মতিক্রমে এনামুল হক বাচ্চুকে সভাপতি ও তাপস সরকারকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, আ. মমিন, শ্যামল চৌধুরী, মশিউর রেজা, সাফায়েত আহমেদ ও সাইফুল ইসলাম। নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান জেলা কমিটির সভাপতি নলিনী কান্ত সরকার। রাউজান : গত ২২ আগস্ট সকাল ৯ ঘটিকায় সিপিবি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার দক্ষিণ শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে শোক প্রস্তাব ও শাখার রিপোর্ট পাঠ করেন দক্ষিণ শাখা সম্পাদক প্রণব বড়ুয়া। উপস্থিত ছিলেন সিপিবি চট্টগ্রাম জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভুঁইয়া, সিপিবি রাউজান উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অনিরুদ্ধ বড়ুয়া। সভাপতিত্ব করেন কামাল সাত্তার চৌধুরী। আরও আলোচনা করেন অজয় সেন, আব্দুল হক, সুনীল চক্রবর্তী ও সুজন বড়ুয়া। কাউন্সিল অধিবেশনে সুজন বড়ুয়াকে দক্ষিণ শাখার সম্পাদক নির্বাচিত করা হয়।