সূত্রাপুরে সিপিবির ৪২ নম্বর ওয়ার্ড শাখার সম্মেলন অনুষ্ঠিত

Posted: 27 জুলাই, 2025

একতা প্রতিবেদক : সিপিবি সূত্রাপুর থানা কমিটির ৪২ নম্বর ওয়ার্ড শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ জুলাই সূত্রাপুরের কমরেড রণেশ দাশগুপ্ত স্মৃতি পাঠাগারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রবীণ কমিউনিস্ট নেতা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নেসার আহমেদের সভাপতিত্বে সভায় সিপিবির ত্রয়োদশ কংগ্রেসের খসড়া রাজনৈতিক প্রস্তাব উত্থাপন করেন পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা ও ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সদস্য জাহিদ হোসেন খান। শোক প্রস্তাব উত্থাপন করেন জয় বণিক, শাখার কাজের প্রতিবেদন এবং গণসংগঠন ও পার্টি সংগঠনের কাজের পরিকল্পনা উত্থাপন করেন শাখা সম্পাদক দীপক শীল। আলোচনায় করেন সিপিবি সূত্রাপুর থানা কমিটির সভাপতি বিকাশ সাহা, সাধারণ সম্পাদক গোলাম রাব্বী খান, জয় প্রকাশ চৌধুরী, শামীম হোসেন, পিনাক মহলানবিশ, অনির্বাণ তনু প্রমুখ। সম্মেলনে মুক্তিযুদ্ধের চেতনায় শোষণ-বৈষম্য মুক্ত সাম্যের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আন্দোলন সংগ্রাম জোরদার করার সিদ্ধান্ত হয়। একই সাথে গণ-আন্দোলনের আকাঙ্ক্ষা যেন স্বার্থান্বেষী, ক্ষমতা লোভী ও মৌলবাদী-সাম্প্রদায়িক চক্র কুক্ষিগত করতে না পারে সে বিষয়ে সচেতন থাকার জন্য দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানানো হয়। তাছাড়া শাখা অঞ্চলের নানাবিধ সমস্যা নিয়ে গণআন্দোলন গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। সম্মেলনে দীপক শীলকে সম্পাদক ও শামীম হোসেনকে সহ-সম্পাদক নির্বাচিত করে ওয়ার্ড কমিটি গঠন করা হয়।