গাইবান্ধায় সিপিবির শাখা সম্মেলন চলমান

Posted: 27 জুলাই, 2025

গাইবান্ধা সংবাদদাতা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রয়োদশ কংগ্রেসকে সামনে রেখে গাইবান্ধায় শাখা সম্মেলন চলমান রয়েছে। ইতোমধ্যে গাইবান্ধা সদর উপজেলার কামারজানী, মন্ডলপাড়া, প্রধানের বাজার, উত্তর আনালেরতাড়ী, কাবিলের বাজার শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শাখা সম্মেলনে কামারজানীতে এমদাদুল হক মিলন, প্রধানের বাজারে রিপুল আবুল বাশার রিপুল, মন্ডলপাড়ায় আব্দুর রশিদ, উত্তর আনালেরতাড়ীতে ময়েন উদ্দীন শাখা সম্পাদক নির্বাচিত হন। গত ১৬ জুলাই শুরু হয়ে পার্টির বিভিন্ন শাখায় সম্মেলন অব্যাহত আছে। এছাড়া গোবিন্দগঞ্জ উপজেলার বড়দহ ও পলাশবাড়ী উপজেলার মেরিরহাট শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনগুলোতে উপস্থিত ছিলেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, গাইবান্ধা সদর উপজেলা কমিটির সভাপতি ছাদেকুল ইসলাম, দারিয়াপুর অঞ্চল কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুল্যাহ আদিল নান্নু, জেলা কমিটির সদস্য ময়নুল কবীর মন্ডল, আল-মামুন মোবারক, এমদাদুল হক মিলন, ইয়াদুল ইসলাম সাজু মাস্টার, আব্দুর রশিদ, শহিদুল ইসলাম প্রমুখ।