শোক সংবাদ

Posted: 27 জুলাই, 2025

খোদেজা মান্নান কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থেকে কাস্তে মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রকোশলী আবু রায়হানের মাতা সিপিবির শুভাকাক্সক্ষী বিশিষ্ট সমাজসেবী বেগম খোদেজা মান্নান গত ২০ জুলাই উত্তরার লুবানা হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি ৩ ছেলে ১ মেয়েসহ অসংখ্য শুভাকাক্সক্ষী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে সিপিবি। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি তরিকুল ইসলাম বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানা সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম দীর্ঘদিন ব্রেইন টিউমার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। অবশেষে জীবনের সাথে লড়াই করে গত ২৫ জুলাই ঢাকা মেডিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ছাত্রনেতার মৃত্যুতে সিপিবি ও ছাত্র ইউনিয়ন স্বরূপকাঠি উপজেলা কমিটির নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন। বিজ্ঞপ্তি