থানা-উপজেলায় সিপিবির সম্মেলন অনুষ্ঠিত
Posted: 06 জুলাই, 2025
একতা প্রতিবেদক :
দেশের বিভিন্ন থানা ও উপজেলায় সিপিবির শাখা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
জামালপুর : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ইসলামপুর উপজেলা শাখার সম্মেলন গত ২৭ জুন স্থানীয় প্রতিভা কিন্ডার গার্টেনে অনুষ্ঠিত হয়েছে।
আকবর হোসেনের সভাপতিত্বে সম্মেলনে সম্পাদকের রিপোর্ট পেশ করেন আ. রশিদ। এ সময় আলোচনা করেন, বাদশা, শফিকুল ইসলাম, দিলজার আলী, জয়নাল আবেদীন, আ. রফিক প্রমুখ। সম্মেলনে আকবর হোসেনকে সভাপতি আর আ. রশিদকে সাধারণ সম্পাদক, আরিফুল ইসলাম বিপুলকে সহসাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সম্মেলনে জেলা কমিটির সভাপতি মোজাহারুল হক ও সাধারণ সম্পাদক মারুফ আহমেদ খান মানিক বক্তব্য রাখেন।
শাজাহানপুর : সিপিবি শাহজাহানপুর থানা শাখার চতুর্থ সম্মেলন গত ৪ জুলাই রাজধানীর রেলওয়ে কলোনী মৈত্রী সংঘ মাঠের পশ্চিম অংশে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে নারায়ণ চক্রবর্ত্তীকে সভাপতি, জাহিদ নগরকে সম্পাদক, শাহীন আলমকে সহকারী সম্পাদক এবং দীলিপ কুমার দাস ও সামসুজ্জামান সেলিমকে সম্পাদকমণ্ডলীর সদস্য করে নতুন শাখা নেতৃত্ব নির্বাচন করা হয়।
সম্মেলনের উদ্বোধনী সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য আসলাম খান, সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সদস্য হযরত আলী।
শাজাহানপুর থানা শাখার সম্মেলনের কাউন্সিল অধিবেশনে পার্টির আসন্ন ত্রয়োদশ কংগ্রেসের খসড়া দলিল সম্পর্কে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনে জেলা সম্মেলনের প্রতিনিধিদের নির্বাচিত করা হয়েছে।