কমরেড আক্তার হোসেনের স্মরণসভা

Posted: 06 জুলাই, 2025

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা সাবেক ছাত্র ইউনিয়ন নেতা ও সিপিবি সরাইল উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সরাইল শহীদ মিনার প্রাঙ্গণে দেবদাস সিংহ রায়ের সভাপতিত্বে ও সরাইল উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক মোজাম্মেল পাঠান এর সঞ্চালনায় এ শোকসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, সিপিবি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আহমেদ হোসেন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, সরাইল উদীচীর সভাপতি মোজাম্মেল পাঠান, ন্যাপের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, বিপ্লবী ইউনাইটেড কমিউনিস্ট লীগের সমন্বয়ক আব্দুস সোবাহান মাখন, কবি তালুকদার আবুল কাসেম, সাবেক ছাত্রনেতা আবুল কাসেম, বাংলাদেশ জাসদ সরাইল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জাফর আহমেদ আঁকছির, সাংবাদিক মো. শরীফ উদ্দিন, সরাইল উদীচী সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম প্রমুখ।