গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির সাধারণ সভা অনুষ্ঠিত

Posted: 06 জুলাই, 2025

গাইবান্ধা সংবাদদাতা : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ত্রয়োদশ কংগ্রেসকে সামনে রেখে গাইবান্ধা জেলার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ জুন সকাল ১১টায় শহরের ১নং রেল গেইটে পদক্ষেপ থিয়েটার মিলনায়তনে জেলা সিপিবির সভাপতি অ্যাডভোকেট শাহাদত হোসেন লাকুর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক, রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না। জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলের সঞ্চালনায় সাধারণ সভায় নেতৃবৃন্দ পার্টির ত্রয়োদশ কংগ্রেসের রাজনৈতিক দলিল (খসড়া) ও ঘোষণা-কর্মসূচি (খসড়া) ব্যাখ্যা প্রদান করেন। সাধারণ সভায় জেলার সাতটি উপজেলার দুই শতাধিক পার্টি সদস্য উপস্থিত ছিলেন।