বারহাট্টায় গ্রামে গ্রামে কৃষক সমিতির কৃষক জাগরণ সমাবেশ

Posted: 06 জুলাই, 2025

নেত্রকোণা সংবাদদাতা : বাংলাদেশ কৃষক সমিতি বারহাট্টা উপজেলা কমিটির উদ্যোগে ২ জুলাই থেকে ৮ জুলাই কৃষক জাগরণ সপ্তাহ পালন করছে। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন গ্রামে কৃষকদের ১১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা হচ্ছে। গত ২ জুলাই নওগাঁ (চিরাম ইউনিয়ন) গ্রাম কমিটির উঠানবৈঠক অনুষ্ঠিত হয়। কৃষক সমিতির নেতা মোশতাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। গত ৩ জুলাই রাত সাড়ে আটটায় বিদ্যুৎহীন সন্ধ্যায় চর সিংধায় কৃষক সমিতির গ্রাম কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কৃষক নেতা এখলাছ তালুকদার। ৪ জুলাই বাউশীতে কৃষকের সাথে কৃষি-সংলাপ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কৃষক নেতা মোশতাক আহমেদ, বাংলাদেশ কৃষক সমিতি বারহাট্টা উপজেলা কমিটির সভাপতি কমরেড আব্দুল ওয়াদুদ (জজ মিয়া), সিপিবি বাউশী শাখার সম্পাদক সঞ্চিতা দত্ত এবং সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ফকরউদ্দিন। প্রচার কর্মসূচির অংশ হিসেবে মাসজুড়ে সভা-সমাবেশ অনুষ্ঠিত হবে।