শ্রমজীবী নেতা, দীর্ঘদিন ধরে সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নিয়োজিত। জন্ম ১৯৬৭ সালে। বাবার সঙ্গে কৃষিকাজ দিয়ে জীবন শুরু করেন। ১৯৮০ সালে মাদারীপুর জুট মিল ও পরে ঢাকায় দিনমজুরির কাজে যুক্ত হন। ১৯৯৭ সাল থেকে ছাপাখানায় শ্রমিকের কাজ করে যাচ্ছেন।
১৯৮০-এর দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলন দিয়ে শুরু। কেরানীগঞ্জের শ্রমজীবী ও হকারদের সংগঠিত করে বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতি গঠন ও নেতৃত্ব দিয়েছেন। ২০১৩ সালে গড়ে তুলেছেন শ্রমজীবী সংঘ¡, পাশাপাশি জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। ২০২৩ সাল থেকে বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি।
সাড়ে চার দশক ধরে শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের অধিকার রক্ষার আন্দোলনে সামনের সারিতে রয়েছেন। প্রাকৃতিক সম্পদ রক্ষা, বন্দর রক্ষা ও শ্রমিক অধিকার সংক্রান্ত আন্দোলনের নিয়মিত এ মুখ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে লড়ছেন।