মুক্তা ঠাকুরের মৃত্যুতে শোক

অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : উদীচী কাফরুল শাখা সংসদের সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর সংসদের কার্যনির্বাহী কমিটির সদস্য, জাতীয় পরিষদ সদস্য এবং বিশিষ্ট নৃত্যশিল্পী মুক্তা ঠাকুর-এর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। মুক্তা ঠাকুর-এর অস্বাভাবিক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত করার জন্য পুলিশ ও প্রশাসনের প্রতি দাবি জানান উদীচীর নেতৃবৃন্দ। এক শোক বার্তায় উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে জানান, একজন অসীম সম্ভাবনাময় শিল্পী ও সংগঠকের এমন অকাল প্রয়াণে উদীচী পরিবারের অপরিসীম ক্ষতি হলো। শোকবার্তায় তারা জানান, গত ২৯ ডিসেম্বর রাতে মিরপুরে নিজ বাসা থেকে মুক্তা ঠাকুর-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। মৃত্যুর খবর পেয়ে সেখানে যান উদীচী ও সমমনা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। ৩০ ডিসেম্বর বিকেলে মরদেহের ময়নাতদন্ত শেষে রাতেই তাকে গ্রামের বাড়ি খুলনায় নিয়ে যাওয়া হয়। পরে ৩১ ডিসেম্বর সকালে খুলনার দৌলতপুরে মুক্তা ঠাকুর-এর মরদেহে উদীচী কেন্দ্রীয় সংসদ, খুলনা জেলা সংসদ, দৌলতপুর শাখা সংসদ, উদীচী বয়রা শাখা সংসদ, ঐক্যবদ্ধ সাংস্কৃতিক মঞ্চ, শাপলা কুঁড়ি খেলাঘর আসর, লাল বাউল খেলাঘর আসর, রুপান্তর খুলনা, আব্বাসউদ্দীন একাডেমি, নৃত্যবিহার, বিয়নমনি থিয়েটার, কলাকেন্দ্র, খুলনার সাংস্কৃতিক সংগঠনসমুহসহের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। মুক্তা ঠাকুর-এর এই অস্বাভাবিক মৃত্যু আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোন কারণ থাকতে পারে তা সঠিকভাবে তদন্ত করে প্রকৃত মৃত্যুরহস্য উদঘাটনের দাবি জানান উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক। খ্যাতিমান নৃত্যশিল্পী মুক্তা ঠাকুর ছোটবেলা থেকেই সংস্কৃতি অঙ্গণে পথচলা শুরু করেন। তিনি দৌলতপুরের শাপলা কুঁড়ি খেলাঘর আসর-এর সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া, উদীচীর বিভিন্ন সাংগঠনিক পদেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন তিনি। উদীচী কাফরুল শাখা সংসদের সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর সংসদের কার্যনির্বাহী কমিটির সদস্য, জাতীয় পরিষদ সদস্য এবং বিশিষ্ট নৃত্যশিল্পী মুক্তা ঠাকুর-এর মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবার এবং রাজনৈতিক সহযোদ্ধাদের প্রতি সমবেদনা জানিয়েছেন উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..