কমরেড জ্ঞান চক্রবর্তীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা
একতা প্রতিবেদক :
কমিউনিস্ট আন্দোলনের কিংবদন্তি নেতা, অগ্নিযুগের বিপ্লবী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা জেলা কমিটির সাবেক সম্পাদক, কৃষক নেতা কমরেড জ্ঞান চক্রবর্তীর ৪৮তম প্রয়াণ দিবসে রাজধানীর পোস্তগোলায় কমরেড জ্ঞান চক্রবর্তী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে সিপিবি সূত্রাপুর থানা কমিটি ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ। কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনে সিপিবি নেতৃবৃন্দ তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
গত ১৯ আগস্ট সকালে সূত্রাপুর থানা কমিটির সভাপতি বিকাশ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষক নেতা জাহিদ হোসেন খান, সূত্রাপুর থানা কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বী খান, ৪২ নম্বর ওয়ার্ড শাখার সম্পাদক দীপক শীল।
নেতৃবৃন্দ কমরেড জ্ঞান চক্রবর্তীর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বিত্ত-বৈভব ত্যাগ করে শোষিত-বঞ্চিত মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশমাতৃকার মুক্তির সংগ্রামে তিনি নিজেকে সমর্পণ করেছিল। সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে কমরেড জ্ঞান চক্রবর্তী আমাদের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত। তারা আরো বলেন, বর্তমানে বাংলাদেশে সাম্রাজ্যবাদ ও তার দোসর সাম্প্রদায়িক, দক্ষিণপন্থী, মৌলবাদী অপশক্তি যেভাবে ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা করছে তার বিপরীতে কমিউনিস্ট পার্টিকে সুসংগঠিত করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় জ্ঞান চক্রবর্তীর আদর্শ অনুসরণ করে তীব্র গণআন্দোলন গড়ে তুলতে হবে।
শেষের পাতা
দিনাজপুরে বাসদ নেতা জনক রায়ের বাড়িতে অগ্নিসংযোগ
স্বৈরাচার সরকারের পতন হলেও অধিকার আদায় হয়নি
কমরেড সহিদুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা
যশোরে প্রতিবাদী গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ
ব্রিটিশবিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধ একসূত্রে গাঁথা
ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সম্মেলন
প্রগতিশীল সাংবাদিকতার উত্থান ঠেকাতে মানিক সাহাকে হত্যা করা হয়েছে
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন