কমরেড আব্দুর রহিমের মৃত্যুতে শোক

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : সিপিবি পিরোজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয় পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড মো. আব্দুর রহিম মিয়া (৭৩) আর নেই। ৪ আগস্ট দিবাগত রাত ২.৩০ টায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কমরেড মো. আব্দুর রহিম মিয়ার মৃত্যুতে সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কমরেড আব্দুর রহিম মিয়া ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীর একজন সদস্য হিসেবে মহান মুক্তিযুদ্ধে অসামান্য ভূমিকা পালন করেন। পিরোজপুর অঞ্চলে কমিউনিস্ট পার্টির সংগঠন ও আন্দোলন গড়ে তুলতে তিনি যে অসাধারণ ভূমিকা পালন করেছেন, তা আমাদের প্রতিদিনের লড়াইয়ে প্রেরণা জোগাবে। অসুস্থতা সত্ত্বেও তিনি পার্টির দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেননি। তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্ম তাঁর সংগ্রামী জীবন থেকে শিক্ষা গ্রহণ করবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..