প্রতিবাদকারী ছাত্রদের ওপর পুলিশি হামলায় নিন্দা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : রাষ্ট্রীয় শোক ঘোষণার পরও এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিতে দেরি করা এবং হাস্যকরভাবে গভীর রাতে ফেসবুক পোস্টের মাধ্যমে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়ায় সরকারের সমালোচনা করেন উদীচীর নেতৃবৃন্দ। দেরিতে ঘোষণা দেয়ার কারণে অনেক পরীক্ষার্থীই কেন্দ্রে গিয়ে ফিরে আসেন। এই অব্যবস্থাপনার প্রতিবাদে শিক্ষার্থীরা সচিবালয়ে বিক্ষোভ করতে গেলে তাদের উপর পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছোড়ে। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। এ ঘটনারও নিন্দা জানান উদীচীর নেতৃবৃন্দ। এছাড়াও, সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী হতাহতের হওয়ার ঘটনার প্রেক্ষিতে, ৬ দফা দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী হতাহতের ঘটনার প্রেক্ষিতে ৬ দফা দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। নিরাপত্তা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা মাইলস্টোন ক্যাম্পাসে ও সচিবালয় এলাকায় বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর নির্মমভাবে হামলা চালিয়েছে। গোটা দেশ যখন শোকে মূহ্যমান এবং আজ রাষ্ট্রীয় শোক দিবস পালিত হচ্ছে, তার মধ্যে এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। আমরা এই হামলার দ্রুত বিচার দাবি করছি। অবিলম্বে আন্দোলনরত শিক্ষার্থীদের ৬ দফাসহ ন্যায়সঙ্গত দাবি মেনে নিয়ে বাস্তবায়ন করতে হবে। নেতৃবৃন্দ নিহতের প্রকৃত তথ্য নিয়ে জনগণের বিভ্রান্তি কাটাতে তুলে ধরা, আহতের সুচিকিৎসা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং এ ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান। এ ছাড়াও দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার আহ্বান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..