মৌলা ব্রিজ ভেঙে পড়ায় দুর্ভোগে হাজার-হাজার মানুষ
সুনামগঞ্জ সংবাদদাতা :
মৌলা খালের ব্রিজ ভেঙে পড়ায় জনদুর্ভোগে পড়েছেন আশপাশ গ্রামের হাজারো মানুষ। ব্রিজের মাঝামাঝি অংশ পুরোপুরিভাবে ভেঙ্গে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তিনটি উপজেলার কয়েকটি গ্রাম।
সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের ভায়া জোডাপানি-নরসিংপুর সড়কের মৌলা খালের উপরে নির্মিত ব্রিজটি। গত ১০ জুন রাতে এ ব্রিজটি ভেঙ্গে পড়ে বলে জানা যায়।
৯ দিন পেরলও ভাঙ্গা ব্রিজ সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। যাতায়াতের বিকল্প সড়ক না থাকায় বিড়ম্বনার শিকার হচ্ছেন তারা। বিশেষ করে ব্যবসায়ী ও শিক্ষার্থীরা চরম বিপাকে পড়ছেন বলে জানান।
তবে সাময়িকভাবে যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান ছাতক উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দোয়ারাবাজার ও কোম্পানিগঞ্জ উপজেলার ব্যবসায়ীক অঞ্চল এই এলাকাটি। বালু-পাথর মহাল এলাকায় যেতে এই সড়কটি ব্যবহার করতে হয়। ব্রিজটি ভেঙ্গে পড়ায় ব্যবসায়ীরাও চরমভাবে ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন। ভেঙেপড়া ব্রিজটি অতি দ্রুত সংস্কার করে যোগাযোগ ব্যবস্থা সচল করার দাবি তাদের।
ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা ব্রিজটি সংস্কার করার দাবিতে কর্তৃপক্ষ বরাবর আবেদন জানিয়েছে বলে জানা গেছে। ছাতক-দোয়ারাবাজার এলাকার সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা কলিম উদ্দিন আহমেদ মিলন জানান, ছাতকের উত্তর অঞ্চল এলাকায় ৩ টি উপজেলার সংযোগ স্থল ও ব্যবসায়ীক কেন্দ্রে যাতায়াত সড়ক এ ব্রিজটি। ব্রিজ ধসে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন ৩ উপজেলার কয়েকটি ইউনিয়নের হাজার-হাজার মানুষ।
সংস্কার না করে পুনরায় নতুন ব্রিজ দ্রুত নির্মাণ করার প্রয়োজন বলে জানান তিনি।
নোয়ারাই ইউনিয়নের বাসিন্দা আব্দুর রহমান ও ছাতক এলাকার বাসিন্দা মো. কয়েছ আহমেদ বলেন, ব্রিজের ওপাড়ে আমাদের বাড়ি থাকায় শহরে ব্যবসায়ীক কাজ শেষ করে রাতে বাড়ি ফিরতে পারছি না। বাধ্য হয়ে ছাতক শহরেই অবস্থান করতে হচ্ছে।
শেষের পাতা
প্রগতিশীল সাংবাদিকতার উত্থান ঠেকাতে মানিক সাহাকে হত্যা করা হয়েছে
যশোরে প্রতিবাদী গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ
ব্রিটিশবিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধ একসূত্রে গাঁথা
ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সম্মেলন
দিনাজপুরে বাসদ নেতা জনক রায়ের বাড়িতে অগ্নিসংযোগ
স্বৈরাচার সরকারের পতন হলেও অধিকার আদায় হয়নি
কমরেড সহিদুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন