ভিয়েতনামের সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে সিপিবির শোক
একতা প্রতিবেদক:
সমাজতান্ত্রিক ভিয়েতনামের সাবেক রাষ্ট্রপতি এবং সে দেশের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য ট্রান দাক লু অং এর মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি গভীর শোক প্রকাশ করেছে। গত ২৫ মে ভিয়েতনামের এই প্রয়াত নেতার সম্মানে ঢাকাস্থ ভিয়েতনাম দূতাবাসে খোলা এক শোক বইতে স্বাক্ষর করেন যথাক্রমে পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম এবং পার্টির সম্পাদক এবং আন্তর্জাতিক বিভাগের প্রধান অ্যাডভোকেট কমরেড হাসান তারিক চৌধুরী।
এ উপলক্ষে এক বিবৃতিতে পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির এই প্রবীণ নেতার মৃত্যুতে সিপিবি গভীর শোকাহত। ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সঙ্গে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রয়েছে দীর্ঘদিনের ঐতিহাসিক এবং ঐতিহ্যগত সম্পর্ক। ফলে সমাজতন্ত্র ও মানবমুক্তির সংগ্রামে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির এই প্রয়াত নেতার অবদান উভয় দেশের পার্টি শ্রদ্ধার সাথে স্মরণ করছে।
শেষের পাতা
পানগাঁও ও লালদিয়া ইজারা চুক্তি বাতিল কর : স্কপ
সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ ছাত্র ইউনিয়নের
নির্বাচনী ব্যয় বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি বামজোটের
লেখা আহ্বান
ঘোষিত সময়েই সংসদ নির্বাচন আয়োজন করার দাবি সিপিবির
৭ দিনের সংবাদ...
ক্ষেতমুজরদের দাবি আদায়ে গ্রামেগঞ্জে সংগঠন গড়ে তোলার আহ্বান
দারিয়াপুরে অসহনীয় যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি
সিলেটে রিকশা শ্রমিকদের প্রতিনিধি সভায় বক্তারা
যে রাষ্ট্র নিজের সংস্কৃতির শিকড় দমন করে, সেই রাষ্ট্রের ভাঙন অনিবার্য
২০২৬ সালের জন্য সিপিবির সদস্যপদ নবায়ন প্রসঙ্গ
গণতান্ত্রিক ছাত্র জোটের সমাবেশে হামলাকারীদের বিচার দাবি বামজোটের
কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নয় : যুব ইউনিয়ন
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন