চীন, পাকিস্তান ও আফগানিস্তানের ত্রিপক্ষীয় বৈঠক
একতা বিদেশ ডেস্ক :
ত্রিপক্ষীয় বৈঠক করেছেন পাকিস্তান, চীন ও আফগানিস্তানের প্রতিনিধিরা। আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এ বৈঠকের আয়োজন করেন।
বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছে তিন দেশ।
আফগানিস্তানে ইসলামাবাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাদিক বলেন, এই ত্রিপক্ষীয় বৈঠকে আঞ্চলিক অর্থনীতি ও নিরাপত্তা-সংক্রান্ত বিষয়গুলোর ওপর জোর দেওয়া হয়েছে। এ ছাড়া অন্যান্য বিভিন্ন বিষয়ে সহযোগিতার সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতি দিয়েছে বৈঠকে অংশ নেওয়া পক্ষগুলো।
২০১৭ সালে পাকিস্তান, চীন ও আফগানিস্তানের মধ্যে একটি ত্রিপক্ষীয় সংলাপের কাঠামো গঠন করা হয়েছিল। এর লক্ষ্য ছিল অর্থনীতির সমন্বয়, সন্ত্রাসবিরোধী পদক্ষেপে পারস্পরিক সহযোগিতা এবং রাজনৈতিক আস্থা বৃদ্ধি করা। সংলাপের ওই কাঠামোর আওতায় এবার আলোচনায় বসল তিন দেশ। সেখানে চীনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আফগানিস্তানে দেশটির বিশেষ দূত ইয়ুই সিয়াওইয়ং।
আন্তর্জাতিক
গ্রিনল্যান্ড নিয়ে বিরোধের মধ্যে ডেনমার্কে নির্বাচনের ঘোষণা
বিশ্বজুড়ে রেকর্ড ১২৯ সংবাদকর্মী নিহত দুই-তৃতীয়াংশের জন্য দায়ী ইসরায়েল
৭ দিনের দুনিয়া
আবার উত্তর কোরিয়া ওয়ার্কার্স পার্টির প্রধান হলেন কিম জং-উন
চীনের জাহাজবিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্র কিনছে ইরান
আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ ঘোষণা
কিউবার সীমান্তরক্ষীদের গুলিতে যুক্তরাষ্ট্রের ৪ অনুপ্রবেশকারী নিহত
ইরান নিয়ে যে কারণে ট্রাম্পের হিসাব মিলছে না
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন