গাজায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধে জাতিসংঘকে উপযুক্ত উদ্যোগ নেওয়ার আহ্বান

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
নারায়ণগঞ্জ সংবাদদাতা : ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি জায়নবাদের নৃশংস হামলা গণ’হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি নারায়ণগঞ্জ জেলা কমিটি। গত ১১ এপ্রিল বিকেল ৪ টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ ও শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করা হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মন্টু ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, সম্পাদক মণ্ডলীর সদস্য আ. হাই শরীফ, সদস্য দুলাল সাহা ও ইকবাল হোসেন প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনের ওপর হামলা গণ’হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে ইসরায়েলি জায়নবাদী ইতোমধ্যে ৫১ হাজার মানুষকে হত্যা করেছে। লাখ লাখ মানুষ আহত করেছে। তার মধ্যে অধিকাংশই নারী ও শিশু। ইসরায়েলি জায়নবাদের এই বর্বরোচিত হামলা গণ’হত্যার প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনের ওপর ইসরায়েলি নির্যাতন নিপীড়ন হত্যা ৭৭ বছর আগে গোড়াপত্তন হয়েছে। জোরপূর্বক ফিলিস্তিন দখল করে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের ওপর অব্যাহতভাবে নিপীড়ন নির্যাতন গণ’হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছে। ইসরায়েলি জায়নবাদীদের সমর্থন দিয়ে মার্কিন সাম্রাজ্যবাদ পশ্চিমা দেশগুলো প্রমাণ করেছে তাঁদের মুখে মানবাধিকার, গণতন্ত্র, স্বাধীনতার কথা ভণ্ডামি ছাড়া কিছুই না। জাতিসংঘ দায়সারা বক্তব্য দিয়ে যাচ্ছে। সমস্যা সমাধানে উপযুক্ত কোনো উদ্যোগ গ্রহণ করছে না। জাতিসংঘকে অবিলম্বে ইসরায়েলির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। ফিলিস্তিনের মানুষের ওপর ইসরায়েলিদের হামলা, গণ’হত্যা ও ধ্বংসযজ্ঞ বন্ধ করতে বাধ্য করতে হবে। গণ’হত্যার অপরাধে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলির বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা নিতে হবে। ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে নেতৃবৃন্দ বিশ্বের সকল মানুষকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান।
শেষের পাতা
সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ ছাত্র ইউনিয়নের
নির্বাচনী ব্যয় বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি বামজোটের
লেখা আহ্বান
ঘোষিত সময়েই সংসদ নির্বাচন আয়োজন করার দাবি সিপিবির
৭ দিনের সংবাদ...
ক্ষেতমুজরদের দাবি আদায়ে গ্রামেগঞ্জে সংগঠন গড়ে তোলার আহ্বান
পানগাঁও ও লালদিয়া ইজারা চুক্তি বাতিল কর : স্কপ
দারিয়াপুরে অসহনীয় যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি
সিলেটে রিকশা শ্রমিকদের প্রতিনিধি সভায় বক্তারা
যে রাষ্ট্র নিজের সংস্কৃতির শিকড় দমন করে, সেই রাষ্ট্রের ভাঙন অনিবার্য
২০২৬ সালের জন্য সিপিবির সদস্যপদ নবায়ন প্রসঙ্গ
গণতান্ত্রিক ছাত্র জোটের সমাবেশে হামলাকারীদের বিচার দাবি বামজোটের
কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নয় : যুব ইউনিয়ন

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..