ওয়াসার পানি নিয়ে ভোগান্তিতে নগরবাসী
একতা প্রতিবেদক :
রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়ির পানিতে মিলছে পোকা ও ময়লা। যদিও এবার প্রথম নয় ওয়াসার পানি নিয়ে অভিযোগের শেষ নেই। এবার পোকার রং কোথাও লালচে, কোথাও কালো। পানি দুর্গন্ধ হওয়ায় পান তো দূরের কথা দৈনন্দিন কাজ সারতেই চরম ভোগান্তিতে নগরবাসী। তাদের অভিযোগ, কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেও প্রতিকার মিলছে না। দুর্গন্ধের কথা স্বীকার করলেও পোকা-ময়লার দায় না নিয়ে ঢাকা ওয়াসার দাবি, পানি সংরক্ষণাগার ও বাসার ছাদের ট্যাংক পরিষ্কার না করায় এমন দশা।
নগর জীবনে দূষিত পানির ছড়াছড়ির মাঝে ব্যবহারযোগ্য পানির যদি হয় এমন দশা, তাহলে জীবন কতটা দুর্বিষহ তা হাড়েহাড়ে টের পাচ্ছেন রাজধানীবাসী।
খিলগাঁওয়ের তিলপা পাড়া। বছরের এই সময় এলেই কয়েক মাস ধরে পানির কল থেকে আসে ছোট ছোট পোকা আর ময়লা। এছাড়া পাল্টে যায় রঙ, হয় দুর্গন্ধ। কোনো রকম ধোয়ামোছা, রান্না ও গোসলের কাজ সারতে পারলেও খাওয়ার অযোগ্য এসব পানি।
শুধু খিলগাঁও নয় এমন অভিযোগ মগবাজার, কল্যাণপুর, বনশ্রী, বাড্ডা, মুগদা, যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকার।
সরেজমিনে ঘুরে মেলে অভিযোগের সত্যতা। তবে সব এলাকায় পোকামাকড় দেখা না গেলেও আসছে দুর্গন্ধযুক্ত ময়লা পানি। যার ব্যবহারে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা। ভুক্তভোগীরা জানান, পানিতে দুর্গন্ধ। এছাড়া কেচোর মতো লাল রঙের ছোট ছোট পোকা পানির সঙ্গে আসছে। এই পানি ব্যবহারের অযোগ্য।
দুর্গন্ধের বিষয়টি স্বীকার করলেও পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) ডিএমডি ইঞ্জিনিয়ার এ কে এম শহীদ উদ্দিন পোকামাকড়ের জন্য দায়ী করছেন বাড়ির সংরক্ষণাগার ও বাসার ছাদের ট্যাংকের অপরিচ্ছন্নতাকে।
তিনি বলেন, ঢাকা ওয়াসা দিনরাত কাজ করছে। পানি ছাড়ার আগে পরীক্ষা করে দেখা হয়, সেখানে এখন পর্যন্ত পোকার উপস্থিতি পাওয়া যায়নি। বাড়ির সংরক্ষণাগার ও বাসার ছাদের ট্যাংকের অপরিচ্ছন্নতার কারণে পোকা হতে পারে।
তবে বেশিরভাগ বাড়িওয়ালা বলছেন পানি সংরক্ষণাগার ও ছাদের ট্যাংক পরিষ্কার করেও মিলছে না সুফল। তারা বলেন, আগে মনে করতাম পরিষ্কার না করার কারণে পোকা হয়, কিন্তু এখন পরিষ্কার করার পরও পোকা হচ্ছে।
এ অবস্থায় সংশ্লিষ্টদের দায়সারা বক্তব্য না দিয়ে কার্যকর সমাধানের পথ খোঁজার আহ্বান ভুক্তভোগীদের।
শেষের পাতা
গণতান্ত্রিক ছাত্র জোটের সমাবেশে হামলাকারীদের বিচার দাবি বামজোটের
কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনা নয় : যুব ইউনিয়ন
দারিয়াপুরে অসহনীয় যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি
সিলেটে রিকশা শ্রমিকদের প্রতিনিধি সভায় বক্তারা
যে রাষ্ট্র নিজের সংস্কৃতির শিকড় দমন করে, সেই রাষ্ট্রের ভাঙন অনিবার্য
২০২৬ সালের জন্য সিপিবির সদস্যপদ নবায়ন প্রসঙ্গ
ক্ষেতমুজরদের দাবি আদায়ে গ্রামেগঞ্জে সংগঠন গড়ে তোলার আহ্বান
পানগাঁও ও লালদিয়া ইজারা চুক্তি বাতিল কর : স্কপ
সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ ছাত্র ইউনিয়নের
নির্বাচনী ব্যয় বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি বামজোটের
লেখা আহ্বান
ঘোষিত সময়েই সংসদ নির্বাচন আয়োজন করার দাবি সিপিবির
৭ দিনের সংবাদ...
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন