বোয়ালখালীতে ক্ষেতমজুর পরিবারের ওপর ভূমিদস্যুদের হামলা

Posted: 10 আগস্ট, 2025

চট্টগ্রাম সংবাদদাতা : বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির চট্টগ্রাম দক্ষিণ জেলার শাকপুরা শাখার সভাপতি মো. হোসেনের পরিবারের উপর হামলা করেছে দুর্বৃত্তরা। এসময় তার ছেলে মহিউদ্দীন ও হোসেনকে মারধর করে ব্যবসার জন্য পকেটে থাকা ২০ হাজার টাকা, হাতঘড়ি ছিনিয়েও নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা যায়, সন্ত্রাসীরা আরো দুইজনকে মারধর এবং মেরে ফেলার হুমকি দেয়। সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে, ক্ষেতমজুর সমিতি বোয়ালখালী উপজেলা কমিটি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির নেতৃবৃন্দ এই নেক্কারজনক ঘটনার তদন্ত সাপেক্ষ সুষ্ঠু বিচার দাবি করেছেন। নেতৃবৃন্দ বলেন, দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে নির্যাতিত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এবং ক্ষেতমজুর নেতা মো. হোসেনের বিরুদ্ধে করা হয়রানিমূলক মিথ্যা হামলা প্রত্যাহার করার জন্য জোর দাবি জানান তারা।