শোক

Posted: 20 এপ্রিল, 2025

লায়লা আক্তার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স গত ১৭ এপ্রিল এক বিবৃতিতে সিপিবি কেন্দ্রীয় কমিটির সম্পাদক, ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি ডাক্তার সাজেদুল হক রুবেলের মা পার্টির সুহৃদ লায়লা আক্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। নেতৃবৃন্দ বলেন, তাঁর মৃত্যুতে সিপিবি একজন শুভাকাঙ্খীকে হারালো। প্রগতিশীল আন্দোলনে তার অবদান অনস্বীকার্য। বিবৃতিতে নেতৃবৃন্দ তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়াও বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি গভীর শোক প্রকাশ করেন। বিজ্ঞপ্তি মোমেনা বেগম বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স গত ১৭ এপ্রিল এক বিবৃতিতে সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেনের মা মোমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। নেতৃবৃন্দ বলেন, তাঁর মৃত্যুতে সিপিবি শুভাকাঙ্খীকে হারালো। বিবৃতিতে নেতৃবৃন্দ তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিজ্ঞপ্তি