‘ইজারার নামে কৃষক হয়রানি বন্ধ কর’

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
কিশোরগঞ্জ সংবাদদাতা : চামড়া বন্দর ও বালিখলা ঘাটে ইজারার নামে কৃষক হয়রানি বন্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক সমিতি এবং হাওর রক্ষা আন্দোলন সমন্বয় কমিটি। ইজারা প্রথা বাতিল করে সর্ব সাধারণের জন্য বন্দর ও ঘাট উন্মুক্ত করার দাবি জানায় সংগঠন দুটি। তাদের মতে, বিএনপি সরকার ক্ষমতায় বসেই হাওরের প্রবেশদ্বার কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার চামড়ার বন্দর ও বালিখলার ঘাট কে নামে মাত্র টাকায় ইজারা দিয়ে প্রভাবশালী রাজনৈতিক গোষ্ঠীর লুটপাটের আখড়ায় পরিণত করছে। হাওরের ভুক্তভোগী কৃষকরা জানাচ্ছেন যে এক বস্তা ধানে টোল সরকার নির্ধারিত ইজারার থেকে ৫০-৬০ গুন বেশি আদায় করা হচ্ছে। ভুক্তভোগীরা বলছেন, ১৭ বছর পূর্বে চামড়া বন্দর দিয়ে একজন মানুষের সাথে একটি মুরগী নিলেও ‘মুরগীর’ টোল দিতে হতো। উল্লেখ, জনতার দাবির মুখে সাবেক মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ চামড়া বন্দরের ইজারা প্রথা বাতিল করে সর্ব সাধারনের জন্য উন্মুক্ত ঘোষণা করেছিলেন। ১৭ বছর পর পুনরায় ইজারা দেয়ার সংবাদে ইটনা, মিটাইমন, অষ্টগ্রাম, খালিয়াজুড়িসহ হাওরের কৃষক-শ্রমিক সহ সর্বস্তরের মানুষ বিক্ষুব্ধ হয়েছে। সবাই এ ইজারার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইজারা প্রথা বাতিলের নেতা এনামুল হক ইদ্রিছ বলেন, বাংলাদেশ কৃষক সমিতি, হাওর রক্ষা আন্দোলন সমন্বয় কমিটি সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। আমরা অবিলম্বে ইজারা বাতিল করে সর্ব সাধারণের জন্য স্থায়ীভাবে উন্মুক্ত রাখার দাবি জানাচ্ছি।
সংগঠন সংবাদ
ডিমলায় কমরেড পঙ্কজ ভট্টাচার্যের স্মরণসভা
কৃষিপণ্যে বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধসহ ৮ দাবিতে বিক্ষোভ
সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে : প্রগতি লেখক সংঘ
সার্বভৌমত্ব ধ্বংসকারী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচি
সিপিবি খুলনা মহানগর সম্পাদকমণ্ডলীর সভা
ঝিনাইদহে জিকে সেচ প্রকল্প বন্ধে ক্ষতিগ্রস্ত কৃষকের আর্তনাদ
সিরাজগঞ্জে সিপিবির প্রশিক্ষণ কর্মশালা
ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজবাড়ীতে মিলন মেলা
পরিকল্পিত পুনর্বাসনের মাধ্যমে হকারদের কর্মসংস্থান নিশ্চিত কর : টিইউসি
৭ দিনের সংবাদ...
ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ায় শিক্ষা সমাবেশ
সিপিবি সিরাজগঞ্জ জেলা কমিটির সভা

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..