কৃষিপণ্যে বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধসহ ৮ দাবিতে বিক্ষোভ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
রাজবাড়ী সংবাদদাতা : রাজবাড়ীর পাংশায় কৃষি পণ্য বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধ করা, ফসলের লাভজনক দাম নিশ্চিত, ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র ও শষ্য বীমা চালু করাসহ আট দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৭ এপ্রিল) বেলা ১১ টার দিকে পাংশা উপজেলা কার্যালয়ের সামনে বাংলাদেশ কৃষক সমিতি পাংশা উপজেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পাংশা উপজেলা কৃষক সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক ইলিয়াস খানের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়া, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, সাধারণ সম্পাদক মজিবর রহমান। এসময় খোদ কৃষকের কাছ থেকে সরাসরি ফসল ক্রয় করা, বোরো মৌসুমে ধান আমদানি স্থগিত করা, সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণের দাম কমানো, সবজি সংরক্ষণের জন্য পর্যাপ্ত কোল্ড স্টোরেজ নির্মাণ, বিএডিসিকে সচল, পল্লী বিদ্যুৎ ও ভূমি অফিসের অনিয়ম, হয়রানি এবং দুর্নীতি বন্ধের দাবি তুলে ধরেন তারা। বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর কাছে একটি স্মারকলিপি প্রদান করে কৃষক নেতারা।
সংগঠন সংবাদ
সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে : প্রগতি লেখক সংঘ
সার্বভৌমত্ব ধ্বংসকারী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচি
‘ইজারার নামে কৃষক হয়রানি বন্ধ কর’
ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ায় শিক্ষা সমাবেশ
সিপিবি সিরাজগঞ্জ জেলা কমিটির সভা
সিরাজগঞ্জে সিপিবির প্রশিক্ষণ কর্মশালা
পরিকল্পিত পুনর্বাসনের মাধ্যমে হকারদের কর্মসংস্থান নিশ্চিত কর : টিইউসি
৭ দিনের সংবাদ...
সিপিবি খুলনা মহানগর সম্পাদকমণ্ডলীর সভা
ঝিনাইদহে জিকে সেচ প্রকল্প বন্ধে ক্ষতিগ্রস্ত কৃষকের আর্তনাদ
ডিমলায় কমরেড পঙ্কজ ভট্টাচার্যের স্মরণসভা
ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজবাড়ীতে মিলন মেলা

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..