পরিকল্পিত পুনর্বাসনের মাধ্যমে হকারদের কর্মসংস্থান নিশ্চিত কর : টিইউসি

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : পরিকল্পিত পুনর্বাসনের মাধ্যমে হকার ও পরিবহন শ্রমিকদের কর্মসংস্থান ও রুটি-রুজি নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। অতীতে বহুবার দখলদারিত্ব ও চাঁদাবাজির হাত বদলের লক্ষ্যে হকার ও টার্মিনালে উচ্ছেদ চালানো হয়েছে, যার ফলশ্রুতিতে হাজার হাজার শ্রমজীবী মানুষ কর্মহীন হয়েছে, এখনো কেন তা করা হচ্ছে। অতীতের ন্যায় হকার ও পরিবহন শ্রমিকরা নানাবিধ হয়রানি ও চাঁদাবাজির শিকার হচ্ছে, যা বন্ধ করা অতীব জরুরি। সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে টিইউসি নেতৃবৃন্দ বলেন, শ্রমিক, মালিক এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিকল্পিতভাবে হকার ও পরিবহন শ্রমিকদের কর্মসংস্থান এবং রুটি-রুজি নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে আরো বিশেষভাবে দাবি জানান যে, অতীতের ন্যায় আর যেন কখনোই শ্রমজীবীদের কোন ধরনের দখলদারিত্ব ও চাঁদাবাজির শিকার হতে না হয়, পরিবার-পরিজন নিয়ে অনাহারী জীবন ও দুর্ভোগে পড়তে না হয় সেজন্য সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
সংগঠন সংবাদ
ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজবাড়ীতে মিলন মেলা
‘ইজারার নামে কৃষক হয়রানি বন্ধ কর’
৭ দিনের সংবাদ...
ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ায় শিক্ষা সমাবেশ
সিপিবি সিরাজগঞ্জ জেলা কমিটির সভা
সিরাজগঞ্জে সিপিবির প্রশিক্ষণ কর্মশালা
কৃষিপণ্যে বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধসহ ৮ দাবিতে বিক্ষোভ
সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে : প্রগতি লেখক সংঘ
সার্বভৌমত্ব ধ্বংসকারী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচি
সিপিবি খুলনা মহানগর সম্পাদকমণ্ডলীর সভা
ঝিনাইদহে জিকে সেচ প্রকল্প বন্ধে ক্ষতিগ্রস্ত কৃষকের আর্তনাদ
ডিমলায় কমরেড পঙ্কজ ভট্টাচার্যের স্মরণসভা

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..