সার্বভৌমত্ব ধ্বংসকারী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচি

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : দেশের পোল্ট্রি, ডেইরি, ঔষধ, শিল্পসহ কৃষি ও শিল্প খাত ধ্বংসকারী, জনস্বার্থবিরোধী এবং সার্বভৌমত্ব ধ্বংসকারী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। গত ২৯ এপ্রিল মধুর ক্যান্টিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। বক্তারা বলেন, আগামী ১১ মে সকাল ১১:৩০ টায় রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে গণতান্ত্রিক ছাত্র জোটের উদ্যোগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এর আগে সপ্তাহব্যাপী প্রচারপত্র বিলি এবং গণসংযোগ করা হবে। সাম্রাজ্যবাদী আগ্রাসন বিরোধী এবং দেশপ্রেমিক সকল শিক্ষার্থীদের এই বিক্ষোভ মিছিল এবং গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাই। এসময় উপস্থিত ছিলেন, গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ও বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজীদ হায়দার চঞ্চল, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি হাবিবুর রহমান রায়হান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রকি, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন সহ-সভাপতি নাঈম উদ্দিন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) সভাপতি সমর চাকমা।
সংগঠন সংবাদ
পরিকল্পিত পুনর্বাসনের মাধ্যমে হকারদের কর্মসংস্থান নিশ্চিত কর : টিইউসি
৭ দিনের সংবাদ...
সিপিবি খুলনা মহানগর সম্পাদকমণ্ডলীর সভা
ঝিনাইদহে জিকে সেচ প্রকল্প বন্ধে ক্ষতিগ্রস্ত কৃষকের আর্তনাদ
ডিমলায় কমরেড পঙ্কজ ভট্টাচার্যের স্মরণসভা
কৃষিপণ্যে বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধসহ ৮ দাবিতে বিক্ষোভ
সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে : প্রগতি লেখক সংঘ
ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজবাড়ীতে মিলন মেলা
‘ইজারার নামে কৃষক হয়রানি বন্ধ কর’
ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়ায় শিক্ষা সমাবেশ
সিপিবি সিরাজগঞ্জ জেলা কমিটির সভা
সিরাজগঞ্জে সিপিবির প্রশিক্ষণ কর্মশালা

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..