বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি সিপিবির

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
বগুড়া সংবাদদাতা : বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এই দাবিতে সিপিবি বগুড়া জেলা কমিটির উদ্যোগে গত ৮ জুন বিকাল ৫টায় জেলা শহরের সাতমাথায় বিক্ষোভ সমাবেশ করে দলটি। সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি আমিনুল ফরিদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ঝিলামের সঞ্চালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক হাসান আলী সেখ, সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম, শাহনিয়াজ কবির খান পাপ্পু, সিপিবি বগুড়া জেলা কমিটির সদস্য ফিরোজ আকতার পলাশ, বাংলাদেশ যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান পারভেজ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সাংগাঠনিক সম্পাদক আফরিক প্রান্ত প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে তুলেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে বিদ্যুতের দাম বৃদ্ধি শ্রমজীবী, নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। একই সঙ্গে কৃষি, ক্ষুদ্র শিল্প ও ব্যবসা-বাণিজ্যেও এর নেতিবাচক প্রভাব পড়বে। বক্তারা আরও বলেন, জনগণের মতামত উপেক্ষা করে বারবার বিদ্যুতের মূল্যবৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিদ্যুৎখাতে দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনার দায় সাধারণ জনগণের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। জনগণের স্বার্থ রক্ষায় সরকারের উচিত বিদ্যুতের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার করা এবং বিদ্যুতখাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। সমাবেশ থেকে সিপিবি নেতারা বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ এবং জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত বন্ধের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়। বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..