‘ত্যাগ’
একতা প্রতিবেদক :
গত ১৭ বছর বিএনপি অনেক সেক্রিফাইস করছে। তারা আওয়ামী লীগের মত ‘খাই খাই’ করেনি। তারা কোথাও কিছু চাই নাই। চোখের সমানে দিয়ে কত মানুষ কত কিছু করেছে, তারা শুধু সেগুলো দেখে সময় গুনেছে। গত ১৭ বছর তাদের জীবন ছিল শুধু ত্যাগ আর ত্যাগ। অবশ্য, কিছু লোক আছে যারা, ত্যাগকেও নিস্বার্থভাবে দেখতে পারে না। তারা মনে করে, এই বিএনপি নেতারা সুযোগের অভাবে সৎ ছিল।
যাই হোক না কেন, ত্যাগীর ত্যাগেরও কিন্তু একটা শেষ আছে, নাকি? এখন সেই সময় আসছে যখন ত্যাগকে ‘মহাত্যাগে’ রূপান্তর করে নিজের হিস্যা বুঝে নেওয়া। কারণ, সবাই জানে, রাজনৈতিকভাবে আজকের ত্যাগ, আগামী দিনের হিস্যা।
গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সম্প্রতি খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মিকাইল বিশ্বাসের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তিনি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দুকে বলছিলেন, ‘তোরে মাইরে রোডের সঙ্গে একেবারে ই.. করে দেব। তোর হাড্ডি খুইটে নেওয়ার লোক থাকবে না। তুই চিনিস আমারে? ইউনিয়ন পরিষদে যে কাজ আসবে, ওই কাজ সমান ভাগে ভাগ করবি। তোরা মেম্বার-চেয়ারম্যানরা অর্ধেক নিবি, আমাগে দলরে অর্ধেক দিবি। মনে থাকবে?’
এদিকে কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতেও ত্যাগের কথা বলা হয়েছে। ১৭ বছর তো দেয়নি, এখনও নাকি থানার ওসি আর ইউএনও কিছু দিচ্ছে না। তাই তিনি বাধ্য হয়েই দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, “আরও বড় বড় কর্মকর্তা যারা আছে, অফিসার-পিয়ন (কর্মকর্তা) আছে, আলটিমেটাম দেবেন, এই কাজটা করে দিবি। ১৫ দিন সময় দেবেন। এর ভেতর যদি না করিস, মসজিদ থেকে খাটিয়া আনবো, তোকে ওখানে শুয়াবো। তারপর হয় আমিরাবাদ, না হয় কক্সবাজার পাঠিয়ে দেব। তোর আর থাকতে হবে না। এই হচ্ছে আমাদের করণীয়।”
প্রথম পাতা
সিপিবির পথ পরিক্রমণের তথ্য-কণিকা
ঈদুল আজহার শুভেচ্ছা ও
হামে চার শতাধিক শিশুর মৃত্যুর জন্য দায়ীদের বিচার করতে হবে
বামপন্থিদের করণীয়
২০ মে’র মধ্যে ঈদ বোনাস বেতন-বকেয়া দিতে হবে
‘ফ্যাসিবাদী রাজনীতির আস্ফালনের বিপরীতে বামপন্থাই আশার আলো’
‘বিকল্পের’ কোনো বিকল্প নেই
শক্তিশালী কমিউনিস্ট পার্টি ও বাম বিকল্প শক্তি গড়ে তুলুন
আতঙ্কিত না হয়ে সচেতন হই
ভিন্নমতাবলম্বী মানুষের নিরাপত্তা প্রদানে ব্যর্থ সরকার : সিপিবি
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন