রাশিয়া-চীন সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয়
একতা বিদেশ ডেস্ক :
বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে রাশিয়া ও চীনের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন দেশ দুটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সি চিন পিং।
কিরগিজস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে সম্প্রতি বৈঠক করেন এই দুই নেতা।
মে মাসের পর এই প্রথম মুখোমুখি বৈঠক করলেন দুই নেতা। বৈঠকের শুরুতে সি চিন পিং বলেন, আবার পুতিনের সঙ্গে দেখা হওয়ায় তিনি আনন্দিত। বেইজিং ও মস্কোর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। সামনে এই সম্পর্কের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এ অগ্রগতি অব্যাহত রাখা উচিত।
সি চিন পিংয়ের সঙ্গে একমত পোষণ করে পুতিন বলেন, দুই দেশের মধ্যে সব ক্ষেত্রেই সহযোগিতা সফলভাবে এগিয়ে চলছে।
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে দুই দিনব্যাপী এসসিও সম্মেলন হচ্ছে। আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতার এ জোটের ২৫ বছর পূর্তি উপলক্ষে এবারের সম্মেলন আয়োজন করা হয়েছে।
সম্মেলনে এক ডজনের বেশি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
রাশিয়া ইউক্রেনে যুদ্ধ শুরু করার সাড়ে চার বছর ও যুক্তরাষ্ট্র ইরানে যুদ্ধ শুরু করার ছয় মাস পর এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
আন্তর্জাতিক
মার্কিন নৌবাহিনী চরম বিপর্যয়ে চীন যেভাবে টেক্কা দিচ্ছে
নাচের মঞ্চ থেকে এবার যুদ্ধের ময়দানে চীনা রোবট
ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পুতিন
বাব আল-মানদেব প্রণালি হুতিদের পূর্ণ নিয়ন্ত্রণে
ইসরায়েলি পণ্য বর্জনের ঘোষণা যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার
নাৎসিদের পর জার্মানিতে অতি ডানপন্থীদের প্রথম জয়, কেন
৭ দিনের দুনিয়া
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন