নীতিমালা বহির্ভূত বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবি
একতা প্রতিবেদক :
সরকারি নীতিমালায় ফসলি জমিতে, আবাসস্থল থেকে মানুষকে উচ্ছেদ না করে, বনাঞ্চল ধ্বংস না করে সৌরবিদ্যুৎসহ সকল উন্নয়ন প্রকল্প করার কথা বলা থাকলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ করেছেন কৃষক ও ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।
গত ৭ সেপ্টেম্বর সংগ্রাম পরিষদের এক সভায় নেতৃবৃন্দ এ অভিযোগ করেন।
তারা বলেন, সরকার দলীয় লোকজন প্রশাসনকে ব্যবহার করে ময়মনসিংহের ভালুকাসহ বিভিন্ন স্থানে নীতিমালা বহির্ভূতভাবে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমতি নিচ্ছে।
অবিলম্বে ফসলি জমি নষ্ট, বসতবাড়ি উচ্ছেদ করে সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের এসব সিদ্ধান্ত বাতিল করার দাবি করেন নেতৃবৃন্দ।
একইসঙ্গে বিভিন্ন স্থানে বন্ধ হয়ে থাকা বিদ্যুৎ কেন্দ্র চালুর দাবি জানান তারা।
সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও ক্ষেতমজুর সমিতির কার্যকরী সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কৃষক সমিতির সভাপতি অ্যাডভোকেট এসএমএ সবুর, সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, সাংগঠনিক সম্পাদক আবিদ হোসেন, ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক অর্ণব সরকার, জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির সভাপতি অধ্যাপক আব্দুস সাত্তার, বাংলাদেশ কৃষক ফোরামের সভাপতি জগলুল পাশা, সাধারণ সম্পাদক আসাদুর রহমান আসাদ, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক নিখিল দাস।
প্রথম পাতা
বোয়িং বিমান ক্রয় কার স্বার্থে
সরকারের অগ্রাধিকারে স্থান পায়নি খেটে খাওয়া মানুষ
কোনো পরাশক্তির ভূরাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হওয়ার আহ্বান
‘কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্যকালের ডাক’
নিয়োগের মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগের নিন্দা ছাত্র ইউনিয়নের
আদিবাসীদের ভূমি কমিশন গঠন কর
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, সদিচ্ছাও দৃশ্যমান নয়
‘মহৎ কার্ড’
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন