বোয়িং বিমান ক্রয় কার স্বার্থে

আবদুল্লাহ ক্বাফী রতন

২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের পারস্পরিক বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়েছে। মূল চুক্তির একদম শেষ অনুচ্ছেদ হচ্ছে বাণিজ্যিক নানা বিষয় নিয়ে। এর মূল কথা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের কেনাকাটার অঙ্গীকার। অঙ্গীকার অনুযায়ী বাংলাদেশ কতগুলো নির্দিষ্ট পণ্য কিনতে বাধ্য থাকবে। তারমধ্যে অন্যতম হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে যুক্তরাষ্ট্রের বিমান কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে ১৪টি বিমান কিনতে হবে। এ শর্তানুযায়ী ২০২৬ সালের ৩০ এপ্রিল বাংলাদেশ বিমানের সাথে বোয়িং কোম্পানির ১৪টি বিমান ক্রয়ের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী..

বিস্তারিত

শ্রমিক স্বার্থ রক্ষা দিবসে সিপিবি সভাপতি

সরকারের অগ্রাধিকারে স্থান পায়নি খেটে খাওয়া মানুষ

একতা প্রতিবেদক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেছেন, বিগত ছয় মাসের শাসন দেখে এটা স্পষ্ট, সরকারের অগ্রাধিকারে খেটে খাওয়া মানুষের স্থান হয়নি। তিনি অভিযোগ করেন, খেটে খাওয়া মানুষের জীবন ও জীবিকার বিষয়ে সরকার কোনো ধরনের দায়-দায়িত্ব বোধ করছে না। একদিকে তীব্র জ্বালানি সংকটে অর্থনীতির মন্দা অবস্থা এবং অন্যদিকে শ্রমিক ও শ্রমজীবী মানুষ চরম বঞ্চনার শিকার হচ্ছে। সিপিবি ঘোষিত শ্রমিক স্বার্থ রক্ষা দিবস উপলক্ষে গত ১১ সেপ্টেম্বর বিকেল ৫টায়, রাজধানীর পুরানা পল্টন মোড়ে কেন্দ্রীয় শ্রমিক সমাবেশে সভাপতির..

বিস্তারিত