বীর মুক্তিযোদ্ধা সাহেব আলীর মৃত্যুতে শোক

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
বগুড়া সংবাদদাতা : অধুনালুপ্ত বগুড়া কটন স্পিনিং কো. লি. এর শ্রমিক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া সদর উপজেলা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সাহেব আলী (৭৪) গত ৯ সেপ্টেম্বর বিকাল ৪টায় শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বীর মুক্তিযোদ্ধা সাহেব আলী মৃত্যুর পর এদিন রাত ১০টায় তাঁর প্রথম জানাজা বগুড়া মহানগরীর শাখারিয়া নামাবালায় নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়। পরদিন ১০ সেপ্টেম্বর সকাল ১১টায় তাঁর গ্রামের বাড়ি সারিয়াকান্দি উপজেলার মাছির পাড়ায় উপজেলা প্রশাসন কতৃক রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। বীর মুক্তিযোদ্ধা সাহেব আলী’র মৃত্যুতে সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি আমিনুল ফরিদ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসান আলী সেখ, সদর উপজেলা কমিটির সভাপতি শাহনিয়াজ কবির খান পাপ্পু, সাধারণ সম্পাদক অখিল পাল, উদীচী শিল্পী গোষ্ঠী বগুড়া জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নু, সাধারণ সম্পাদক সাহিদুর রহমান বিপ্লব, কৃষক সমিতি জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির, সহ-সভাপতি লুৎফর রহমান, যুব ইউনিয়ন জেলা কমিটির সভাপতি ফারহানা আক্তার শাপলা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান পারভেজ, কেন্দ্রীয় কমিটির সদস্য মামুনুর রহমান মামুন, টিইউসি জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, শ্রমিক নেতা আব্দুল কুদ্দুস, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি বায়োজিদ রহমান, সাধারণ সম্পাদক জয় ভৌমিক গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এবং সেইসাথে তাঁর কর্মময় স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..