উদীচীর প্রতিবাদ সমাবেশে বক্তারা
বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত করছে মৌলবাদীরা
একতা প্রতিবেদক :
সংস্কৃতি ও সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
ঢাকায় অনুষ্ঠিত সমাবেশে উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম বলেছেন, আবহমান কাল ধরে দেশে যে অসাম্প্রদায়িক সংস্কৃতির চর্চা হয়ে আসছে তা ধ্বংস করার জন্য উঠেপড়ে লেগেছে তৌহিদী জনতা নামধারী তথাকথিত মৌলবাদী গোষ্ঠী। কনসার্ট আয়োজনে বাধা দেয়া হয়েছে, পুলিশ লাইনসের ভেতরে ঢুকে হামলা ও ভাঙচুর করে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করা হয়েছে, এমনকি গ্রাম-বাংলার হাজার বছরের ঐতিহ্য নৌকাবাইচও বন্ধ করার অপচেষ্টা হয়েছে। এসব কিছুর মাধ্যমে সাম্প্রদায়িক, মৌলবাদী গোষ্ঠী বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত করছে। তবে, এদেশের শুভবুদ্ধিসম্পন্ন মানুষ সব চক্রান্ত রুখে দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
গত ১ সেপ্টেম্বর বিকাল ৫টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি এ কথা বলেন। রংপুরসহ সারাদেশে হত্যা, ধর্ষণ, সংস্কৃতির ওপর আক্রমণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাংস্কৃতিক আয়োজন এবং নৌকাবাইচ বন্ধের হুমকি, বাদ্যযন্ত্র ভাঙচুরসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে এ সমাবেশের ডাক দেয় সংগঠনটি।
উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম-এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শিবাণী ভট্টাচার্য্য, উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, সহ-সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ, উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক কংকন নাগ, কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রেসিডিয়াম সদস্য হান্নান চৌধুরী, যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক মুরশিকূল ইসলাম শিমুল প্রমুখ। সমাবেশটি সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সংগঠন বিষয়ক সম্পাদক শেখ আনিসুর রহমান।
সমাবেশে সঙ্গীতা ইমাম বলেন, দেশজুড়ে এক অদ্ভুত নৈরাজ্য ও অস্থিরতা চলছে। রংপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যা করা হলেও পুলিশ প্রকৃত দোষীদের গ্রেপ্তার না করে নানা ধরনের অসামাঞ্জস্যপূর্ণ ধোঁয়াশাপূর্ণ বক্তব্য রাখছে। এ হত্যাকাণ্ডকে ধামাচাপা দেয়ার চক্রান্ত চলছে। তিনি অবিলম্বে রংপুরের চারজনকে হত্যার প্রকৃত কারণ উদঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
সমাবেশে একক সঙ্গীত পরিবেশন করেন উদীচীর শিল্পী শাওন কুমার রায়। একক আবৃত্তি পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি বেলায়েত হোসেন এবং মাসরুর এ সাত্তার কল্লোল। ঢাকা ছাড়াও দেশের প্রায় বেশ কয়েকটি জেলায় উদীচীর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শেষের পাতা
গণপতি চক্রবর্তী ও পরিবারের হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি
বাংলাদেশে ভয়াবহ হামের কারণ টিকা কর্মসূচিতে ব্যাঘাত;প্রাণহানির সংখ্যা হাজার ছাড়িয়েছে
‘বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সাম্রাজ্যবাদ রুখতে হবে’
সুনীল রায়ের মৃত্যুবার্ষিকীতে সিপিবির স্মরণসভা
বগুড়ায় শ্রমিক স্বার্থ রক্ষা দিবসে সমাবেশ
জনজীবনের সংকট নিরসনের দাবিতে খুলনায় সমাবেশ
কৃষক হয়রানি বন্ধ কর : সিপিবি
১১ দাবিতে গৃহ শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ
‘মার্কিন গোলামী চুক্তি বাতিল কর’
গ্যাস সংকট ও লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ
৭ দিনের সংবাদ...
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন