বগুড়ায় শ্রমিক স্বার্থ রক্ষা দিবসে সমাবেশ
বগুড়া সংবাদদাতা :
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি “শ্রমিক স্বার্থ রক্ষা দিবস” উপলক্ষে গত ১০ সেপ্টেম্বর বিকাল ৫টায় সাতমাথায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি আমিনুল ফরিদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ঝিলামের সঞ্চালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম, সদর উপজেলা কমিটির সভাপতি শাহনিয়াজ কবির খান পাপ্পু, ট্রেড ইউনিয়ন কেন্দ্র বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, পে-স্কেলের সাথে সামঞ্জস্যপূর্ণহারে শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করতে হবে এবং শ্রমিক স্বার্থে গণতান্ত্রিক শ্রম আইন অবিলম্বে কার্যকর করার দাবি জানান।
বন্ধ ঘোষিত শিল্প-কলকারখানা চালু করতে এবং ৪৪টি রাষ্ট্রায়ত্ত শিল্প-কলকারখানা লুটেরাদের হাতে ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়ার উদ্যোগ থেকে সরকারকে বিরত থাকতে আহ্বান জানান।
শেখ হাসিনার শাসনামলে বন্ধ ঘোষিত ১৯টি চিনিকল ও ২৪টি পাটকল অবিলম্বে চালুর দাবি জানান এবং চাকরিচ্যুত হাজার-হাজার শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করার দাবি জানান।
শেষের পাতা
গণপতি চক্রবর্তী ও পরিবারের হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি
বাংলাদেশে ভয়াবহ হামের কারণ টিকা কর্মসূচিতে ব্যাঘাত;প্রাণহানির সংখ্যা হাজার ছাড়িয়েছে
‘বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সাম্রাজ্যবাদ রুখতে হবে’
সুনীল রায়ের মৃত্যুবার্ষিকীতে সিপিবির স্মরণসভা
জনজীবনের সংকট নিরসনের দাবিতে খুলনায় সমাবেশ
কৃষক হয়রানি বন্ধ কর : সিপিবি
১১ দাবিতে গৃহ শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ
বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত করছে মৌলবাদীরা
‘মার্কিন গোলামী চুক্তি বাতিল কর’
গ্যাস সংকট ও লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ
৭ দিনের সংবাদ...
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন