রংপুরে চার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
চট্টগ্রাম সংবাদদাতা : রংপুরে শিক্ষক গনপতিসহ তার পরিবারের ৪ জনকে হত্যার বিচারের দাবিতে বোয়ালখালীতে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ যুব ইউনিয়ন। গত ৫ সেপ্টেম্বর বিকালে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। যুবনেতা রাজ চৌধুরীর সভাপতিত্বে ও ছাত্রনেতা ইয়াসির আরাফাত সোহানের পরিচালনায় মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন যুবনেতা সুকান্ত শীল, সুবল দেব, শ্রীকান্ত বৈদ্য, ছাত্রনেতা অমিত দে, কাইফা আকতার, প্রজ্ঞা বড়ুয়া, ইসরাত জাহান অন্যন্যা প্রমুখ।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..