বগুড়ায় কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
সার সংকট নিরসন, ন্যায্য দামে সারসহ কৃষি উপকরণ সরবরাহের দাবিতে বগুড়ায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে শহরের সাতমাথায় কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ বগুড়া জেলা কমিটির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। কৃষক-ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি কৃষক নেতা হাসান আলী শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কৃষক নেতা শহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কৃষক সংগ্রাম পরিষদের কৃষক নেতা অ্যাড. সাইফুল ইসমাম পল্টু, আমিনুল ইসলাম, শ্রীকান্ত মাহাতো, হুমায়ুন কবির প্রমুখ। বক্তারা অবিলম্বে সার ডিজেলের সিন্ডিকেট ভেঙ্গে কৃষকদের ন্যায্য মূল্যে সার দেওয়ার দাবি জানান। কালো বাজারি মুনাফাখোর, মজুদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এছাড়া মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলেরও দাবি জানিয়ে নেতৃবৃন্দ আরও বলেন, দেশের কৃষি আজ মার্কিনীদের দখলে, সার, বীজ, কীটনাশকসহ সকল কৃষি উপকরণের একক কর্তৃত্ব মার্কিনীদের দখলে নেওয়ার জন্য আজ চরম বৈষম্য তাবেদারী বাণিজ্য চুক্তি মেনে সরকার সার ডিজেল না কিনে বিমান কিনছে। একই সাথে পল্ট্রি খামার, মৎস খামার, দুগ্ধ খামার হুমকীর মধ্যে পড়বে। দেশের কৃষি অর্থনীতি, নিরাপত্তা, স্বাধীনতা চরম হুমকীর মধ্যে পতিত হয়েছে। আগামীতে কৃষি-কৃষক, কৃষি ভিত্তিক শিল্প কারখানা রক্ষার্থে এবং সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে কৃষকসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..