টিইউসি বগুড়া জেলা কমিটির সভা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
বগুড়া ছাত্র ইউনিয়ন কার্যালয়ে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বগুড়া জেলা কমিটির বর্ধিত সভা গত ৫ সেপ্টেম্বর বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়েছে। টিইউসি বগুড়া জেলা কমিটির সাংগাঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হরি শংকর সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতির সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা দিতে হবে। শহর এবং গ্রামে শ্রমজীবী মানুষের রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। গ্যাস-বিদ্যুৎ সংকটে অসংখ্য কলকারখানা বন্ধ হয়ে গেছে, অবিলম্বে বিদ্যুৎ ও গ্যাস সংকটের সমস্যা নিরসনের জোর দাবি জানান। সভায় বক্তব্য রাখেন, টিইউসি বগুড়া জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম, সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি আমিনুল ফরিদ, সহ-সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ঝিলাম, টিইউসি বগুড়া জেলা কমিটির দপ্তর সম্পাদক মামুনুর রশীদ দোলা, টিইউসি নেতা আব্দুল কুদ্দুস, শহিদুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..