‘শ্রমজীবী মানুষই সমাজ বদলের কারিগর’

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
নারায়ণগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা সিপিবি কার্যালয়ের হলরুমে (আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের উত্তর পাসের বিল্ডিং এর পাঁচ তলায়) মে দিবস উপলক্ষে গত ১৫ মে বিকাল ৪টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কবিতা পাঠ, আবৃত্তি, গান এবং ‘শ্রমজীবী মানুষই সমাজ বদলের কারিগর’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় কয়েকজন শ্রমিক নেতা অংশ নেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস। সভায় সভাপতিত্ব করেন প্রগতি লেখক সংঘ জেলা শাখার সভাপতি জাকির হোসেন। অতিথি আলোচক ছিলেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য শ্রমিক নেত্রী জলি তালুকদার। আরো আলোচনা করেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মণ্টু ঘোষ, জেলা কমিটির সভাপতি দুলাল সাহা, সিপিবি জেলা সাধারণ সম্পাদক এম এ শাহীন, টিইউসি জেলা সাবেক সভাপতি আ. হাই শরীফ, প্রগতি লেখক সংঘের জেলা সহ-সভাপতি শহিদুল আলম নান্নু, শ্রমিক নেতা শফিকুল ইসলাম, একে এম আনিসুজ্জামান, রাব্বি মিয়া ও আমেনা আক্তার। আলোচনায় নেতৃবৃন্দ বলেন, শ্রমজীবী মানুষের শ্রম হচ্ছে মানব সভ্যতার প্রধান ভিত্তি। ঐতিহাসিক কাল ধরে শ্রমের ওপর ভিত্তি করে মানবজাতির ক্রমবিকাশ ঘটেছে। শিল্প-সাহিত্য এবং সংস্কৃতিও গড়ে উঠেছে মানুষের শ্রমের ওপর ভিত্তি করে। শ্রমের মধ্য দিয়ে মানুষ উন্নত চিন্তা করতে শিখেছে, বিজ্ঞানের আবিস্কার করেছে, আধুনিক প্রযুক্তির বিকাশ ঘটিয়েছে। কিন্তু সমাজে শোষণ, নিপীড়ন ও ব্যক্তিগত মালিকানার একচেটিয়া বিকাশের কারণে শ্রমজীবী মানুষ সম্পদ থেকে বঞ্চিত থেকেছে। শোষণমূলক সমাজে শ্রমজীবী মানুষদের বঞ্চিত ও শৃঙ্খলিত করে রাখা হয়েছে। শ্রমিকশ্রেণি ও শ্রমজীবী মানুষ ঐতিহাসিক কাল ধরে শৃঙ্খল ভেঙ্গে মুক্তির চেষ্টা করেছে, শোষক-শাসক শ্রেণির বিরুদ্ধে শ্রেণিসংগ্রাম অব্যাহত রেখেছে। তাই মানব সমাজের ইতিহাস হচ্ছে শ্রেণি সংগ্রামের ইতিহাস। মে দিবস সেই ইতিহাসের একটা মাইল ফলক।
শেষের পাতা
শিশুর নিরাপদ জীবন নিশ্চিত করতে পারলেই উন্নত দেশ গড়া সম্ভব
কমরেড রেহানা মল্লিক
বরেণ্য সমাজবিজ্ঞানী এ কে এম সাদ উদ্দিনের প্রয়াণে শোক
‘দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন-যুদ্ধ বন্ধ কর’
বন্ধ কলকারখানা রাষ্ট্রীয় উদ্যোগে চালু করার আহ্বান স্কপের
জন্মজয়ন্তীতে নেত্রকোনার সন্ধ্যাটি ছিল রবীন্দ্রমুখর
৭ দিনের সংবাদ...
দাবি আদায়ে শ্রমিকদের লড়াই অব্যাহত থাকবে
ধানের মণ ১৫০০ টাকাসহ আট দফা দাবিতে কৃষকদের বিক্ষোভ
সিপিবি নেতা জালাল হাওলাদারসহ ইউনিক ডিজাইনের শ্রমিকদের ওপর হামলার নিন্দা
ফসলের লাভজনক দামের দাবিতে কৃষক সমাবেশ
জনস্বাস্থ্যের চেয়ে নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত ছিল অন্তর্বর্তী সরকার

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..