বিদ্যুতের দামবৃদ্ধির গণবিরোধী প্রস্তাব বাতিল কর : সিপিবি
একতা প্রতিবেদক :
পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দামবৃদ্ধির সরকারের প্রস্তাব এবং সেই প্রেক্ষিতে বিইআরসি কর্তৃক কমিটি গঠনের তীব্র নিন্দা জানিয়ে পুরো বিষয়টিকে ‘গণবিরোধী আখ্যা’ দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
গত ৭ মে এক বিবৃতিতে সভাপতি সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, সরকার পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছে। পাইকারি দামবৃদ্ধির সঙ্গে সমন্বয় করে ভোক্তা বা খুচরা পর্যায়ে প্রতি ইউনিটে ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা বাড়ানোর যে প্রস্তাব করা হয়েছে তার ফলে জনগণের ওপর দামবৃদ্ধির বোঝা আরও বাড়বে।
এর আগে গত ১৮ এপ্রিল নির্বাহী আদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছিল যার ফলে পরিবহন ভাড়া, উৎপাদন খরচ এবং নিত্যপণ্যের দাম ইতোমধ্যেই এক দফা বেড়ে গেছে। বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরেক দফা বাড়বে ফলে জনজীবনে সংকট চরমতর হবে।
নেতৃবৃন্দ বলেন, সরকার ভর্তুকির অজুহাতে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। কিন্তু শ্রেণিস্বার্থে আওয়ামী লীগ আমলে প্রতিষ্ঠিত কুইক রেন্টাল বিদ্যুত কেন্দ্রসমূহ বন্ধ করে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত ভাড়া বন্ধ করার মাধ্যমে ভর্তুকি হ্রাসের পথে যাচ্ছে না। সরকার বিদ্যুৎ উৎপাদনের ৪০ শতাংশ বাড়তি খরচ হ্রাসের চেষ্টা না করে জনগণের ওপর দাম বৃদ্ধির বোঝা চাপানোর সহজ পথটি বেছে নিয়েছে।
নেতৃবৃন্দ সরকারকে বিদ্যুতের দামবৃদ্ধির প্রস্তাব প্রত্যাহার কারার দাবি জানান। সেইসাথে দুর্নীতি, ভুলনীতি পরিহার করে বিদ্যুৎখাতে ভর্তুকি হ্রাস করতে সরকারের প্রতি আহ্বান জানান।
অপরদিকে জনগণের প্রতি সরকারের দুর্নীতি ও ভুলনীতির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে আহ্বান জানান নেতৃবৃন্দ।
প্রথম পাতা
মানবিক বিশ্ব গড়তে সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার
ক্ষেতমজুররা ভিক্ষা চায় না, তারা কাজ চায়, ন্যায্য মজুরি চায়
তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে রায় দিয়েছে পশ্চিমবঙ্গ
সিপিবির পথ পরিক্রমণের তথ্য-কণিকা
‘হামে শিশুদের মৃত্যুর দায় ইউনূস ও তার সরকারের’
‘শিশু কোটা’
হাতে হাত ধরে জোর কদমে চলো এগিয়ে যাই-কমরেড
হাওরের সমস্যা বিচিত্র ধরনের আছে সমাধানের পথও
পশ্চিমবঙ্গে বিজেপির হিন্দুত্ববাদী সন্ত্রাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন