চিত্রাঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণের মধ্য দিয়ে কমরেড আশু ভরদ্বাজকে স্মরণ
রাজবাড়ী সংবাদদাতা :
রাজবাড়ীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণমূলক আলোচনার মধ্য দিয়ে অগ্নিযুগের বিপ্লবী বৃটিশবিরোধী সংগ্রামী, মুক্তিযুদ্ধের সংগঠক কমরেড আশু ভরদ্বাজের ৩৩ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
গত ২ মে বিকালে জেলা উদীচীর উদ্যোগে শহরের আজাদী ময়দান সংলগ্ন সংগঠনের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বিকাল সাড়ে তিনটায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়। এতে চার বিভাগে মোট ৪৬ জন প্রতিযোগী অংশ নেয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে জাতীয় সংগীতের মাধ্যমে স্মৃতিচারণ মূলক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা উদীচীর সহ-সভাপতি আজিজুল হাসান খোকা। সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদের সঞ্চালনায় স্মৃতিচারণ মূলক বক্তব্য দেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়া, সাধারণ সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস, জেলা উদীচীর সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম আলী, কমল কান্তি সরকার প্রমুখ। আলোচনা সভা শেষে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
শেষের পাতা
গোপন চুক্তি নিয়ে সরকার ও বিরোধী দল নীরব কেন : শাহ আলম
বজ্রপাতে মৃত্যু বাড়ছে
শ্রমিকনেতা আ. সালাম বাবুলের স্মরণসভা
হাবীব ইমনের স্বপ্ন ছিল বৈষম্যহীন সমাজ গড়া
৭ দিনের সংবাদ...
যুদ্ধ ও সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধের দাবি
মেহনতি মানুষের লড়াই অব্যাহত থাকবে
হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের যথাযথ ক্ষতিপূরণ দাবি
ফুরিয়ে আসছে মুলিবাঁশ বিলুপ্তির পথে কারুকাজ
ধানতো গেছেই এখন দোকানের বাকি নিয়ে চিন্তায় আহাদুল্লাহরা
নড়াইলে কৃষক সমিতির উদ্যোগে ধান কাটা উৎসব
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন