যুদ্ধ ও সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধের দাবি
একতা প্রতিবেদক :
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অর্ন্তর্বতী সরকার কর্তৃক সম্পাদিত অসম বাণিজ্য চুক্তিসহ জাতীয় স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার পাঁয়তারা বন্ধ এবং ইরানে মার্কিন-ইসরাইলী হামলা, গাজায় জায়নবাদী গণহত্যাসহ দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন-যুদ্ধ বন্ধের দাবিতে- কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
এর মধ্যে রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভা জোটের বগুড়া জেলা সমন্বয়ক জিন্নাতুল ইসলাম জিন্নার সভাপতিত্বে বগুড়া উদীচী কার্যালয়ে বাসদ জেলা সদস্য সচিব কমরেড দিলরুবা নূরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। পরে শহরের সাতমাথা মিছিল অনুষ্ঠিত হয়্।
প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মোস্তাক হোসেন, সিপিবি কেন্দ্রীয় সভাপতি মন্ডলীর সদস্য রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, বাসদ কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুল কুদ্দুস, কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় সদস্য মোশারফ হোসেন নান্নু, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় সদস্য মনিরুজ্জামান, গণফ্রন্ট কেন্দ্রীয় সদস্য কাজী শওকত হোসেন, বাসদ বগুড়া জেলা আহ্বায়ক অ্যাড. সাইফুল ইসলাম পল্টু, সিপিবি বগুড়া জেলা সভাপতি আমিনুল ফরিদ, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন বগুড়া জেলা সমন্বয়ক আমিনুল ইসলাম, বাংলাদেশ জাসদ জেলা সাংগাঠনিক সম্পাদক ইসমাইল হোসেন দুখুসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
শেষের পাতা
হাবীব ইমনের স্বপ্ন ছিল বৈষম্যহীন সমাজ গড়া
৭ দিনের সংবাদ...
চিত্রাঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণের মধ্য দিয়ে কমরেড আশু ভরদ্বাজকে স্মরণ
গোপন চুক্তি নিয়ে সরকার ও বিরোধী দল নীরব কেন : শাহ আলম
বজ্রপাতে মৃত্যু বাড়ছে
শ্রমিকনেতা আ. সালাম বাবুলের স্মরণসভা
নড়াইলে কৃষক সমিতির উদ্যোগে ধান কাটা উৎসব
মেহনতি মানুষের লড়াই অব্যাহত থাকবে
হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের যথাযথ ক্ষতিপূরণ দাবি
ফুরিয়ে আসছে মুলিবাঁশ বিলুপ্তির পথে কারুকাজ
ধানতো গেছেই এখন দোকানের বাকি নিয়ে চিন্তায় আহাদুল্লাহরা
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন