চিত্রাঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণের মধ্য দিয়ে কমরেড আশু ভরদ্বাজকে স্মরণ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
রাজবাড়ী সংবাদদাতা : রাজবাড়ীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণমূলক আলোচনার মধ্য দিয়ে অগ্নিযুগের বিপ্লবী বৃটিশবিরোধী সংগ্রামী, মুক্তিযুদ্ধের সংগঠক কমরেড আশু ভরদ্বাজের ৩৩ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। গত ২ মে বিকালে জেলা উদীচীর উদ্যোগে শহরের আজাদী ময়দান সংলগ্ন সংগঠনের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিকাল সাড়ে তিনটায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়। এতে চার বিভাগে মোট ৪৬ জন প্রতিযোগী অংশ নেয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে জাতীয় সংগীতের মাধ্যমে স্মৃতিচারণ মূলক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা উদীচীর সহ-সভাপতি আজিজুল হাসান খোকা। সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদের সঞ্চালনায় স্মৃতিচারণ মূলক বক্তব্য দেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়া, সাধারণ সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস, জেলা উদীচীর সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম আলী, কমল কান্তি সরকার প্রমুখ। আলোচনা সভা শেষে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..