এপ্রিল মাসে ২২০ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা ফিচার : চলতি বছরের এপ্রিল মাসে ৮৭ জন কন্যা এবং ১৩৩ জন নারী (মোট- ২২০ জন) নির্যাতনের শিকার হয়েছে। এ ছাড়া ৩২ জন কন্যা ও ২৬ জন নারীসহ মোট ৫৮ জন নারী ও কন্যা ধর্ষণের শিকার হয়েছে। এরমধ্যে ৮ জন কন্যাসহ ১৭ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে, ধর্ষণের পরে হত্যার শিকার হয়েছে ১ জন কন্যাসহ ৩ জন। বাংলাদেশ মহিলা পরিষদের পক্ষ থেকে সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদ প্রতি মাসে এই প্রতিবেদন তৈরি করে। প্রতিবেদনে বলা হয়, গতমাসে ১১ জন কন্যাসহ ১২ জনকে ধর্ষণের চেষ্টার শিকার হয়েছে। যৌন সহিংসতার শিকার হয়েছে ৬ জন কন্যাসহ ১৬ জন। এরমধ্যে ৩ জন কন্যাসহ ৮ জন যৌন নিপীড়নের শিকার, ১ জন্য কন্যাসহ ৩ জন উত্ত্যক্তকরণের শিকার হয়েছে এবং সাইবার সহিংসতার শিকার হয়েছে ২ জন কন্যাসহ ৫ জন। এছাড়াও বিভিন্ন কারণে ১৬ জন কন্যা ও ৪১ জন নারীসহ মোট ৫৭ জন হত্যার শিকার হয়েছে। ৪ জন কন্যা ও ১৫ জন নারীসহ ১৯ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ ঘটনার শিকার হয়েছে ২ জন। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ৪ জন, এরমধ্যে যৌতুকের কারণে হত্যার শিকার হয়েছে ২ জন। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ২ জন। প্রতিবেদনে আরও বলা হয় ১ জন কন্যাসহ ২ জন গৃহকর্মী নির্যাতন এবং ১ জন কন্যাসহ ২ জন গৃহকর্মী হত্যার ঘটনার শিকার হয়েছে। ৪ জন কন্যাসহ ১৩ জন আত্মহত্যার শিকার হয়েছে, এরমধ্যে আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে ২ জন কন্যা। ৫ জন কন্যাসহ ৬ জন অপহরণের চেষ্টার ঘটনার শিকার হয়েছে। এছাড়াও অপহরণের চেষ্টার শিকার হয়েছে ৩ জন কন্যা। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১ জন কন্যাসহ ১৪ জন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..