গোপন চুক্তি নিয়ে সরকার ও বিরোধী দল নীরব কেন : শাহ আলম
চট্টগ্রাম সংবাদদাতা :
আমেরিকার সাথে গোপন চুক্তি বাতিলের দাবিতে গত ৬ মে, চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা, চেরাগি চত্ত্বর, জামাল খাঁন, প্রবর্তক মোড়, জিইসি মোড়, ওয়াসার মোড় ও কাজীর দেউড়িতে পথসভা ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিটি পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা কমিটি।
পথসভায় সিপিবির সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম প্রশ্ন তুলেন, দেশবিরোধী এই বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে সরকার ও বিরোধী দল নীরব ভূমিকায় কেন। ১২ ফেরুয়ারী নির্বাচনের তিন দিন আগে দেশবাসীকে অন্ধকারে রেখে আমেরিকার সাথে গোপন চুক্তি করেছে ড. ইউনূস। এই চুক্তি মার্কিন সাম্রাজ্যবাদের এক স্পষ্ট চিত্র।
পথসভায় আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অশোক সাহা, সহকারী সাধারণ সম্পাদক নূরুচ্ছাফা ভূঁইয়া, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য উত্তম চৌধুরী, শ্রমিক নেতা আবু তাহের ও ছাত্র নেতা শুভ দেব নাথ।
বক্তারা বলেন, আন্তর্জাতিক বাজারদরের চেয়ে অনেক বেশি দামে যুক্তরাষ্ট্রের নির্ধারিত পরিমাণ এলএনজি গ্যাস আমদানি করা, প্রয়োজন না হলেও আগামী ৫ বছর ৭ লক্ষ টন গম আমদানি করা সহ মার্কিন বেসরকারি কোম্পানি বোয়িং হতে ১৪টি উড়োজাহাজ কেনা এবং কোন কোন দেশের সাথে বাংলাদেশ বাণিজ্য চুক্তি করতে পারবে সেটিও যুক্তরাষ্ট্র নির্ধারণ করে দিবে। ফলে, দেশের ভিতরে হস্তক্ষেপ করবে আমেরিকা।
বর্তমান সরকারের স্লোগান সবার আগে বাংলাদেশ, যদি তাই হয়, তবে অবিলম্বে এই গোলামীর চুক্তি বাতিল করতে হবে। নাহলে, বাম-প্রগতিশীলরা দেশবাসীকে সঙ্গে নিয়ে জাতীয় স্বার্থে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।
শেষের পাতা
হাবীব ইমনের স্বপ্ন ছিল বৈষম্যহীন সমাজ গড়া
৭ দিনের সংবাদ...
যুদ্ধ ও সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধের দাবি
মেহনতি মানুষের লড়াই অব্যাহত থাকবে
বজ্রপাতে মৃত্যু বাড়ছে
শ্রমিকনেতা আ. সালাম বাবুলের স্মরণসভা
নড়াইলে কৃষক সমিতির উদ্যোগে ধান কাটা উৎসব
চিত্রাঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণের মধ্য দিয়ে কমরেড আশু ভরদ্বাজকে স্মরণ
হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের যথাযথ ক্ষতিপূরণ দাবি
ফুরিয়ে আসছে মুলিবাঁশ বিলুপ্তির পথে কারুকাজ
ধানতো গেছেই এখন দোকানের বাকি নিয়ে চিন্তায় আহাদুল্লাহরা
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন