তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
গাইবান্ধা সংবাদদাতা :
জ্বালানি তেল, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, হামে শিশুমৃত্যুর জন্য দায়ি ইউনূসসহ সংশ্লিষ্টদের বিচার, যুক্তরাষ্ট্রের সাথে অসম বাণিজ্য চুক্তির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি। গত ১৩ জুন সকাল ১১টায় গাইবান্ধা সদর উপজেলা কমিটির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্বাফী রতন, কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, কেন্দ্রীয় কমিটির সংগঠক কাফি সরকার, জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানী প্রমুখ।
গাইবান্ধা সদর উপজেলা সিপিবির সভাপতি ছাদেকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুপ্রিয়া দেবের সঞ্চালনায় বক্তব্যে আব্দুল্লাহ ক্বাফী রতন বলেন, দেশ আজ এক মহাসংকটের আবর্তে। জ্বালানি তেল, বিদ্যুৎ, গ্যাসের দাম দফায় দফায় বৃদ্ধি করা হয়েছে, যে বাজেট পেশ করা হয়েছে তাও গতানুগতিক ধনীক তোষণ বাজেট দেয়া হয়েছে। কৃষক, ক্ষেতমজুর মেহনতি মানুষ আছে চরম সংকটে।
বক্তারা আরো বলেন, হামে ৬০০ বেশি শিশু মৃত্যুবরণ করেছে। অন্তর্বর্তী সরকারের গাফলতির কারণে শিশুগুলোর মৃত্যু হয়েছে। তারা ড. ইউনূসসহ দায়িদের বিচারের দাবি করেন। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পদক্ষেপ থিয়েটার মিলনায়তনে এসে সদর উপজেলার পার্টি সদস্যদের সাধারণ সভায় মিলিত হয়। দেশব্যাপী কমিউনিস্ট পার্টির মিট দ্যা কমরেডস্ কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা সদর উপজেলার পার্টি সদস্যদের সাধারণ সভার পূর্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়।
শেষের পাতা
‘প্রস্তাবিত বাজেট শ্রমিক স্বার্থবিরোধী’
প্রস্তাবিত বাজেট সরকারের নির্বাচনি ইশতেহারের পরিপন্থি
কমরেড রেহানা মল্লিক স্মরণে শোকসভা
বিদ্যুৎ উৎপাদন ব্যাহত ভোগান্তিতে গ্রামের মানুষ
‘সরকার নির্ধারিত দাম পায় না কৃষক’
বন্ধ থাকা ৬ চিনিকল চালুর দাবি না মানলে ‘মার্চ টু পিএমও’
প্রস্তাবিত বাজেটে শ্রমিকদের প্রত্যাশার প্রতিফলন হয়নি : স্কপ
Login to comment..








প্রিন্ট উপোযোগী ভার্সন